আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংশ্রামী সাধকের ইতিহাস ২১৯ কম ও হান্কা ভূমিকা পালন করেছে তারাও একজন রাফেযীর চেয়ে কম নন, তখন তারা খুবই বিস্মিত হ'ল। তারা বলতে লাগল যে, আমরা তো পেট ব্যথায় আক্রান্ত ঘোড়া তাদের মাশহাদ ও মাযারে নিয়ে যাই এবং সেখানে যাবার পর ঘোড়াগুলো ভাল হয়ে যায়। আমি তাদেরকে বললাম যে, এটা তো তাদের কুফরীর পক্ষে সর্বাপেক্ষা বড় দলীল। এরপর আমি কয়েকজন সহিসকে ডাকলাম এবং তাদেরকে বললাম যে, সিরিয়া ও মিসরে যখন তোমাদের ঘোড়ার পেটে ব্যথা দেখা দেয় তখন সেগুলো কোথায় নিয়ে যাও? তারা বলল $ আমরা সিরিয়ায় থাকাকালে ইসমাঈলী এলাকায় অবস্থিত কবরস্থানে নিয়ে যাই। যেমন “আলীকা, মুনকিয়া প্রভৃতি কবরস্থানে আর মিসরে খ্রিস্টানদের একটি খানকায় নিয়ে যাই আর নিয়ে যাই উবায়দীদের কবরস্থানে । আমি বললাম £ তোমরা কি মুসলমান বুযুর্গদের কবরস্থানেও নিয়ে যাও? যেমন হযরত লায়ছ ইবন সা'দ, ইমাম শাফি“ঈ, ইবনুল কাসিম প্রমুখ বুযুর্গের কবরে? তারা “না' সূচক জওয়াব দিল । আমি এসব ভক্তদেরকে বললাম £ নাও, শোন! এরা এ্সব ঘোড়াকে কাফির ও মুনাফিকদের কবরের পার্খে নিয়ে যায় এবং সেগুলোর রোগমুক্তি ঘটে । এর কারণ এই যে, এ সকল লোকের কবরে আযাব হচ্ছে। সহীহ হাদীসে বলা হয়েছে যে, চতুষ্পদ ও অপরাপর জীব-জানোয়ার কবরবাসী মুর্দাদের আওয়াজ শুনতে পায়। এসব ঘোড়া যখন এ ধরনের আওয়াজ শোনে ঘাবড়ে যায়। এই ঘাবড়ানি ও ভয়-সন্তস্ততার কারণে তাদের পেট পানি হয়ে যায় এবং তারা পায়খানা করে ফেলে । কেননা ভয়-সন্তস্ততার কারণে অধিকাংশ সময় শরীরের বাধন টিলা হয়ে যায়। একথা শুনে তারা খুব বিশ্মিত হল। আমি অধিকাংশ সময় লোকদেরকে একথাই বলতাম এবং আমি জানতাম না যে, আর কেউ একথা লিখেছে কিনা। পরে জেনেছি যে, কতক আলিমও এই কারণই বর্ণনা করেছেন।৯ মুশরিকদের জন্য শয়তানের প্রতিকৃতি স্বয়ং বুযুর্গদের ও আওলিয়ায়ে কিরামের কবরের ব্যাপারে উদ্দেশ্য সিদ্ধি ও সফলতা লাভের যে সব ঘটনা ও কাহিনী বর্ণনা করা হয়ে থাকে, অধিকন্তু মাযারে শায়িত (১১০ ২৯) ব্যক্তির যিয়ারত, তার সাথে পারস্পরিক কথোপকথন ইত্যাদি ঘটনার কথা বলা হয়ে থাকে, ইমাম ইবনে তায়মিয়া (র) এর অন্য কারণ বর্ণনা করেছেন। তিনি বলেন £ কেউ কেউ তাদের শায়খ (পীর)-এর দোহাই দেয় এবং বলে যে, তারা তাকে (পীরকে) দেখেছে এবং কোন কোন সময় তারা তাদের কোন কোন কাজও করে দিয়েছে । এ থেকে তাদের মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, হয়তো ১,৪০৫) ৪1০ ১০|। ৩১১পু। আড০-2100010,2-০010,

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।