২১৮ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) ০৩ 4 এ ৮৮৯ ও কাস ৯৯০৬) ৬০ ও 4৮৮৯১ ৭111 0845 |) ১। ৩৮ ০০০৪ ১৪০। ২৪১৬০ 91 015 - ৩ ২১০৮০ ০]। ৮৯৫৯ এ মাশহাদগডলোর অনেকগুলিই জাল ও মিথ্যা এবং অনেকগুলিই সংশয়পূর্ণ। এক্ষেত্রে লোকে এত বিভ্রান্তির শিকার কেন? উত্তরে বলা যায় ঃ প্রকৃত রহস্য এই যে, মাশহাদের পরিচয় লাভ করা এই দীনের অন্তর্গত বিষয় নয় যার সংরক্ষণ ও হেফাজতের যিম্মাদারী স্বয়ং আল্লাহ্ তা'আলা গ্রহণ করেছেন। কেননা উদ্মার এতদসম্পর্কে জ্ঞাত হবার ও গবেষণা চালাবার প্রয়োজন নেই এবং এর ওপর দীনের কোন কাজও থেমে নেই ।১ মাশহাদ ও মাযার উদ্দেশ্য সিদ্ধির সহায়ক হবার কাহিনী এই ধারাক্রমে একটি বড় রকমের ফেতনা বিস্তার লাভ করছিল যে, এসব মাশহাদ ও মাযারে বড় বড় রোগী আরোগ্য লাভ করে এবং এখানে দু'আ কবৃল হয়। লোকে এ ব্যাপারে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের বর্ণনা দিত। ইমাম ইবনে তায়মিয়া (র)- কে আল্লাহ্ তা'আলা দীনের ক্ষেত্রে যে দৃঢ়তা এবং ঈমান ও য়াকীনের যে মকাম দান করেছিলেন তারই ভিত্তিতে তিনি সে সব গল্প-গুজব ও গালভরা দাবীতে প্রভাবিত হবার লোক ছিলেন না এবং দীনের অকাট্য সত্য ও কুরআন-সুন্নাহ্র 'নস'সমূহ এ সব বর্ণিত ও কথিত গল্প-কাহিনীর ভিত্তিতে পরিত্যাগ করতে পারতেন না। তিনি স্বীয় আল্লাহ্ প্রদত্ত অন্তর্দৃষ্টি ও ধর্মীয় অনুধাবন শক্তির সাহায্য নেন এবং প্রমাণ করেন যে, এসব কল্প-কাহিনী ও ভিত্তিহীন। এই সিলসিলায় অধিকাংশ ক্ষেত্রেই জীব-জানোয়ারের আরোগ্য লাভের ঘটনা বর্ণনা করা হত। ইমাম ইবনে তায়মিয়া (র) এর পেছনে নিহিত যে কারণের কথা বর্ণনা করেছেন, তা খুবই আশ্চর্য ধরনের, ব্যতিক্রমী ও শিক্ষণীয়। তিনি এক স্থানে লিখেছেন £ কায়রোয় একদল লোক উবায়দী (ফাতিমী নামে খ্যাত)-দের সম্পর্কে এই 'আকীদা পোষণ করত যে, তারা বুযুর্গ ওলীদের অন্তর্গত ছিলেন । আমি যখন তাদেরকে বললাম যে, (ওলী হওয়া তো দূরের কথা) তারা তো মুনাফিক ও ধর্মদ্রোহী (িন্দীক) এবং তাঁদের ভেতর ধর্মদ্রোহিতার ব্যাপারে যারা সবচেয়ে ১. অধিকাংশ মাশহাদ ও মাযার জাল হওয়া সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র) যা লিখেছেন ইতিহাসে ও গবেষণায় তা সুপ্রমাণিত । উদাহরণত, কায়রোয় সায়িযদুনা হুসায়ন (রা)-এর পবিত্র মস্তক, সায়্যিদা যয়নব (রা), সায়্যিদা সকীনা, নাজাফে হযরত আলী (রা), দামিশকে নবী করীম (সা)-এর সহধর্মিনীগণের এবং ভারতবর্ষের কোন কোন মাযার বিশেষত, লাহোরে হযরত আলী হুজবীরী ওরফে দাতা গঞ্জে বখশ-এর মাযার রয়েছে বলে যে জনশ্রনতি রয়েছে তা ইতিহাসের নিরিখে সংশয় ও সন্দেহের উর্ধে নয় /-2110001002-0010
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।