২১৬ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) অপর এক গ্রন্থে তিনি লেখেন কবর অভিমুখে বিশেষ উদ্দেশ্যে সফর এবং তাকে উপাসনালয়, মসজিদ ও মেলার জায়গায় পরিণতকারী লোকের সন্ধান সাহাবায়ে কিরাম (রা), তাবিঈন এবং তাব“তাবিঈনের যুগে পাওয়া যেত না। ইসলামে এমন কোন কবরের অস্তিত্বও ছিল না, ছিল না কোন মাশহাদ যে কবর বা মাশহাদ বিশেষ উদ্দেশ্যে সফর করতে হবে। এ প্রথা ইসলামের তিন শতাব্দীর পরের সৃষ্টি। আর বিদ'আতের বৈশিষ্ট্যই এই যে, এতে যে পরিমাণ রসূলুল্লাহ (সো)-এর বিরোধিতা হয়, ঠিক ততটা বিলম্বে তার প্রাদুর্ভাব ঘটে । শুরুতে সেসব বিদ'আতের প্রকাশ ঘটে যার বিরোধিতা এতটা স্পষ্ট ও খোলাখুলিভাবে হয় না।১ বাতেনী ও রাফেযী সম্প্রদায় মাশহাদ-এর আবিফারক ইমাম ইবনে তায়মিয়া (র)-র সুচিন্তিত অভিমত হল এই যে, এসব মাশহাদ ও মাযারে অনুষ্ঠিত ও মাযার মাশহাদকেন্দ্রিক বিদ'আত ও এর দাওয়াত শুরু করেছিল বাতেনী ও রাফেযী সম্প্রদায় এবং তারা এতদসম্পর্কিত মনগড়া ও কাল্পনিক হাদীস রচনা করে । কেননা তাদের প্রকৃত আকর্ষণ ছিল তো ইমাদের মাযার ও মাশহাদ-এর সাথে । তিনি বলেন £ সর্বপ্রথম যারা এ সব মাশহাদ যিয়ারতের উদ্দেশ্যে সফরের ফযীলত বর্ণনায় হাদীস তৈরী করেছিল, তারা হল রাফেধীসহ অপরাপর বিদ“আতী সম্প্রদায়, যাদের নিয়ম হচ্ছে এই যে, তারা মসজিদগুলো বিরান ও জনশূন্য করে এবং মাশহাদগুলোর যেখানে শিরক, মিথ্যা ও একটি নয়া দীনের উদ্ভব ঘটে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও জনসমাগম ঘটায় এবং এসবের প্রতি অতিশয় সম্মান ও ভক্তি প্রদর্শন করে। অথচ কুরআন ও সুন্নাহর বিভিন্ন স্থানে মাশহাদ ও মাযারের পরিবর্তে মসজিদের উল্লেখ দেখতে পাওয়া যায়। আল্লাহ্ পাক বলেনঃ ১১০১।৬ ০০৪ এ ১১৪ ০৯৬৩ 1513 ৮৮810 ০ ১০ ৩৪ - 41 ৩০৭: বল, আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায়বিচারের । প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য স্থির রাখবে এবং তারই আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাকে ডাকবে। [সূরা আ'রাফ $ ২৯] ১5520750550 পৃ. ২৮১। ২০৩ 3) ৪৮০ ১১৭। ১০২ পৃ /দ-2110001002-001
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।