আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২১৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) আর কোন লোক যদি একথা মনে করে যে, এই সব বুযুর্গানে দীন, “উলামা ও আইম্মায়ে কিরাম আল্লাহ্‌ এবং তীর সৃষ্টিকুলের ভেতর ঠিক তেমনি মাধ্যম, যেমন.কোন সম্রাট কিংবা রাজা-বাদশাহ ও তার প্রজাকুলের মাঝে সচিব ও দ্বাররক্ষীরা হয়ে থাকে, এরাই আল্লাহ্‌ পর্যন্ত তার সৃষ্টিকুলের প্রয়োজনসমূহ পৌছিয়ে থাকেন এবং তাদের মাধ্যমে আল্লাহ্‌ পাক তার বান্দাদেরকে হেদায়েত ও রিষিক (জীবিকা) প্রদান করেন, সৃষ্টিকুল তাদের নিকট প্রার্থনা জানায় এবং তারা আল্লাহ্‌র নিকট প্রার্থনা জানায় ঠিক তেমনি, যেমনি করে সচিব ও দ্বারক্ষী বাদশাহর নিকট প্রজাদের প্রয়োজনের কথা পেশ করে তা পূরণ করে থাকে । লোকে বাদশাহ্‌র নিকট সরাসরি নিজেদের আবেদন নিবেদন পেশ করে না, একে তারা বেআদবী মনে করে। তারা সচিবদের নিকট আবেদন পেশ করে । কেননা তাদের নিকট আবেদন পেশ করা অধিকতর ফলপ্রসূ হয়ে থাকে । আর তা এজন্য যে, তারাই বাদশাহর নিকট সান্নিধ্যে অবস্থান করেন, প্রার্থীরা করে না। যারা এ জাতীয় এবিধ মাধ্যমের সমর্থক এবং এই অর্থে বুযুর্গানে দীন, “উলামায়ে কিরাম ও নেককার লোকদেরকে মাধ্যম মানে, তারা কাফির ও মুশরিক । তাদেরকে এ থেকে তওবাহ করানো ওয়াজিব। যদি তওবাহ করে তবে তো ভাল, অন্যথায় তাদেরকে হত্যা করতে হবে। এরা প্রকৃতপক্ষে সাদৃশ্যবাদের হাতে বন্দী; কেননা তারা সৃষ্ট জীবকে স্রষ্টার সদৃশ জ্ঞান করে রেখেছে এবং আল্লাহ্‌র সমকক্ষ ও নজীর ঠাওরিয়ে নিয়েছে।* মাশহাদসমূহ নিকৃষ্ট বিদ“আত ইমাম ইবনে তায়মিয়া (র) সেই সমস্ত মাশহাদ ও যিয়ারতগাহ্‌র ভীষণ বিরোধী ছিলেন যা গোটা মুসলিম বিশ্বে শির্ক ও বিদ'আত, অন্যায়-অনাচার ও পাপাচার এবং নানাবিধ নিষিদ্ধ ও গর্হিত কার্মের আখড়ায় পরিণত হয়ে গিয়েছিল। যেগুলো মুসলিম বিশ্বে এক বিরাট ফেতনার রূপ পরিগ্বহ করেছিল। তার বক্তব্য অনুযায়ী, এগুলো শরীয়তের প্রকাশ্য বিরোধী এবং বিগত যুগের ঘৃণিত বিদ'আত । ৪১৫-4। ০ ১১ গ্রন্থে তিনি বলেন $ এই সব মসজিদ, যেগুলো কবরের ওপর নির্মাণ করা হয়েছে, মাশহাদ নামে অভিহিত। এ এমন একটি বিদ'আত, যা লোকে ইসলামে সৃষ্টি করেছে আর এগুলোর যিয়ারতের উদ্দেশ্যে গমনকে লোকে রেওয়াজে পরিণত করেছে, ইসলামী শরীয়তে যার কোন ভিত্তি নেই। ইসলামের প্রথম তিন শতাব্দীতে, যে শতাব্দীর কল্যাণময়তা ও মর্যাদার সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আঁ-হযরত (সা), ১. আল-ওয়াসিতা, ৪৮ পৃ. ' /-211000102-0010

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।