সংগ্রামী সাধকদের ইতিহাস ২১৩ অবসানের জন্য এমন একটি মাধ্যমের প্রয়োজন অর্থাৎ এমন এক ব্যক্তিত্ব অপরিহার্য, যিনি রিযক, দরকারী সাহায্য, পথহারা লোকদের পথ দেখাতে আল্লাহ্ ও তদীয় বান্দাদের মধ্যে মাধ্যম হবেন, লোকে তার নিকট যে সমস্ত জিনিস চাইবে এবং তিনি আল্লাহকে বলে কয়ে সেসব জিনিস তাদেরকে এটাই হল পয়লা ন্বরের শির্ক যার ভিত্তিতে আল্লাহ্ তাআলা পৌত্তলিক মুশরিকদেরকে কাফির অভিহিত করেছেন। কেননা তারা আল্লাহ্ ভিন্ন অন্যদেরকে অভিভাবক, বন্ধু ও সুপারিশকারী ধরে রেখেছিল যাদের মাধ্যমে তারা মুনাফা অর্জন করত এবং ক্ষতিকর বস্তুর হাত থেকে পরিত্রাণ পেত। জনসাধারণ, অজ্ঞ মানুষ এবং সাধারণের মতই বহু বিশিষ্ট লোক এত দূর পর্যন্ত বাড়াবাড়ি করেছিল, কেবল হযরত আহ্বিয়ায়ে কিরাম (আ) ও জনাব রসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামই নন বরং সাধারণ আওলিয়া-ই- -কিরাম ও সালিহীনকে নিজেদের ও আল্লাহ্র মাঝে মাধ্যম বানিয়ে রেখেছিল এবং দু'আ ও সাহায্য প্রার্থনা, আশা ও ভরসা (তাওয়াকুল) সবকিছুর সম্পর্ক তাদেরই সঙ্গে কায়েম রেখেছিল । ইমাম ইবনে তায়মিয়া (র) তাদের সম্পর্কে এই পার্থক্য করেছেন। তিনি বলেন ঃ আতিয়া 'আলায়হিমু'স-সালাম ভিন্ন ইলমে দীনের যে সমস্ত ইমাম ও নেতা রয়েছেন, তাদের সম্পর্কেও এটাই বিস্তারিত বিবরণ যে, যে ব্যক্তি তাদেরকে রসূল (সা) এবং উম্মতের ভেতর মাধ্যম মানে এই অর্থ ও দৃষ্টিকোণ থেকে যে, তারা রসূল (সা)-এর হুকুম -আহকাম ও মসলা-মাসাইলের প্রচারক ও শিক্ষক এবং উম্মার মুরুববী, অনুসরণীয়। ব্যক্তিত্ব ও কর্মের আদর্শ নমুনা তাহলে তা ঠিকই আছে। এ সমস্ত ইমাম ও 'উলামায়ে কিরাম যদি কোন মসলা-মাসাইলের ব্যাপারে একমত্যে উপনীত হন তবে তাদের এই একমত্য অকাট্য দলীল হিসাবে বিবেচিত হবে । কেননা এরা সকলেই গোমরাহীর উপর একমত হতে পারেন না। আর যদি কোন মসলার ক্ষেত্রে তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়, তাহলে এক্ষেত্রে সে আল্লাহ্ ও রসূলের দিকে প্রত্যাবর্তন করবে। কেননা তাদের ভেতর কেউই একক বা ব্যক্তিগতভাবে সম্পূর্ণ নির্দোষ কিংবা নিষ্পাপ নন। তাদের ভেতরের প্রত্যেকের কালামের গবেষণা ও বিচার-বিশ্রেষণের কিছু অংশ নেওয়া যেতে পারে এবং কিছুটা অংশ পরিত্যাগ করা যেতে পারে। কেবল রসূলুল্লাহ সাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের মর্যাদামপ্তিত সত্তাই পরিপূর্ণরূপে নির্দোষ এবং তার কোন হুকুম ও নির্দেশনাই পরিত্যাজ্য নয়। ১. আল-ওয়াসিতা. ৪৬পৃ- ৷ /-211000102-0010
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।