আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২১২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) মধ্যস্থতার হাকীকত এই ক্ষেত্রে মধ্যস্থতার একটি বিতর্ক সৃষ্টি করা হয় থাকে এবং যে সমস্ত লোক হুযুর আকরাম (সা)-এর অথবা কোন ওলী-বুমুর্গের কিংবা পুণ্যাত্বার নিকট দু'আ অথবা সুপারিশ করাবার বিরোধী, তাদের সম্পর্কে বলা হয়ে থাকে, তারা মধ্যস্থৃতা অস্বীকার করেন। অথচ নবী-রসূলগণ ত্রষ্টা ও সৃষ্টির মাঝে মধ্যস্থতা ও যোগসূত্র স্থাপনকারী এবং তাদের ব্যতিরেকে আল্লাহ্‌ পর্যন্ত পৌছা, এক কথায় অসম্ভব। ইমাম ইবনে তায়মিয়া (র) সুস্পষ্টভাবে এর জওয়াব প্রদান করেছেন এবং বলেছেন, মধ্যস্থতার দু'টো অর্থ রয়েছে, যার একটি অর্থ সত্যের ওপর প্রতিষ্ঠিত এবং সকলেই সে বিষয়ে একমত এবং তারই ওপর সমগ্র দীন-এর বুনিয়াদ প্রতিষ্ঠিত। আরেকটির অর্থ বাতিল, ভিত্তিহীন ও মনগড়া । তিনি এ বিষয়ে একটি স্বয়ংসম্পূর্ণ পুস্তিকাই রচনা করেছেন যার নাম ৩৫--|| ২/..1১41 -3৯।১ 31৯ এতে তিনি বলেছেন, রসূলের মধ্যস্থ হবার অর্থ যদি হয় এই যে, সৃষ্টিজগতের জন্য এমন একজন মধ্যস্থতাকারী আবশ্যক যিনি আল্লাহ্‌র হুকুম-আহকাম ও তাঁর ইচ্ছা-অভিরুচি আল্লাহ্‌র সৃষ্ট জীবকে বাতলে থাকেন, তাহলে এটি সর্বেব সত্য এজন্য যে, আল্লাহ্‌র সৃষ্টির পক্ষে তার (আল্লাহ্র) বিধি-বিধান, পালনীয় নির্দেশ, তার পছন্দ ও অপছন্দনীয় বিষয়সমূহ জানবার জন্য তারা ভিন্ন আর কোন মাধ্যম নেই। আল্লাহ্‌ পাক তাঁর প্রিয়বন্ধু ও মকুবল বান্দাহদের জন্য যেসব নে“মতরাজি রেখেছেন (মৃত্যু- পরবর্তী জীবনে) এবং তার শক্রদের জন্য যে আযাবের ওয়াদা করেছেন, তা তাদের ভিন্ন জানা যায় না। আল্লাহ্‌ পাকের কোন্‌ নাম ও গুণাবলী আল্লাহ্‌ তা'আলার অবিভাজ্য সম্ভার শান ও মর্যাদার উপযোগী আর কোন্টি উপযোগী নয় কেবল বুদ্ধিবলে তা জানা যায় না, তা বুদ্ধির অগম্য। এসব হাকীকত ও বিশুদ্ধ জ্ঞান লাভ মাত্র আম্বিয়া *আলায়হিমু'স-সালামের মাধ্যমেই হতে পারে, যাদেরকে আল্লাহ্‌ পাক স্থীয় বান্দাদের হেদায়েত ও তা'লীম প্রদানের জন্য পাঠিয়েছেন। এটি এমন একটি মৌলিক বিষয় যার ওপর কেবল মুসলমানরাই নন, বরং ইয়াহুদী ও খ্রিস্টানরা পর্যন্ত একমত। তারা তরষ্টা ও সৃষ্টির মাঝে এ ধরনের মাধ্যমের সমর্থক । এসব মাধ্যম আল্লাহ্‌ পাকের সেসব পয়গস্থর ধারা আল্লাহ্‌র পক্ষ থেকে হুকুম-আহকাম ও তথ্যাদি পৌছিয়েছেন। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন £ -১০০এ। ০০৪ 3০০ ২5410 ০০ ৮৯৮০৪ 4|। (আল্লাহ্‌ তা'আলা তার পয়গাম পৌছে দেবার জন্যেই ফেরেশতা ও মানুষের ভেতর থেকে মনোনয়ন দিয়ে থাকেন। সূরা হজ্জ $ ৭৫)। যারা এই মাধ্যম অস্বীকার করে, তারা সমস্ত ধর্মের ও জাতি-গোষ্ঠীর মতে কাফির । আর মাধ্যমের অর্থ যদি এই হয় যে, মুনাফা, লাভ, ক্ষয়ক্ষতি প্রতিরোধ ও /দ-2110001003-0010

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।