সংখ্ামী সাধকদের ইতিহাস ২৩ চলছিল। ফিকহী ইখতিলাফের ক্ষেত্রে কুরআন-হাদীসকে ফয়সালাকারী বানাবার পরিবর্তে কুরআন-হাদীসকেই সকল অবস্থায় ফিকহী মসলায় ঢেলে সাজাবার চেষ্টা করা হত। ফিকহী তরজীহ্ (অগ্রাধিকার) ও ইখতিয়ারের দরজা কার্যত বন্ধ ছিল। যুগ ও অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক নিত্য-নতুন সমস্যার উদ্ভব ঘটছিল যেসবের সমাধানে ফতওয়া প্রদানের জন্য ইসলামের সমগ্র ফিকহী ভাগ্তারের ওপর বিস্তৃত দৃষ্টি, কুরআন ও সুন্নাহর ওপর পূর্ণ দখল, ইসলামের প্রাথমিক যুগগুলোর পারস্পরিক “আমল সম্পর্কে অবহিতি এবং ফিকহ্-এর উসৃল (মূলনীতি) সম্পর্কে গভীরতর জ্ঞানের অধিকার দরকার ছিল। কিন্তু দীর্ঘকাল যাবত মানুষের ভেতর থেকে জ্ঞান, দৃষ্টি ও অধ্যয়নের প্রতি প্রবল আগ্রহ স্তিমিত হয়ে যাচ্ছিল। মানুষের চিন্তাশক্তি ক্রমেই নিঃশেষিত হয়ে যাচ্ছিল এবং কোন 'আলিমই নতুন মাসায়েল খুঁজে বের করবার সাহস করছিলেন না। ইসলামী কানূন ও.ফিকৃহ স্বীয় খ্যাতি ও উত্থানের যোগ্যতা খুইয়ে বসেছিল এবং ফিক্হ -এর প্রাচীন ভাণ্তারের সম্পদ বৃদ্ধি অসম্ভব মনে .করা হচ্ছিল। এমত অবস্থার সংস্কার ও সংশোধনের জন্যও এমন একজন মুহাদ্দিস, ফকীহ ও উসুলীর (নীতিশান্ত্রবদের) আবশ্যক ছিল যিনি সমগ্র ইসলামী গ্রন্থাগার ও তার জ্ঞানভাপ্তার পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে দেখেছেন, কুরআন ও হাদীসে যার গভীর পান্ডিত্য দেখে লোকে বিন্মিত হবে, হাদীসের শ্রেণী-বিভাগ, বিন্যাস ও তার সংকলনগুলোর ওপর ধার এমন প্রখর দৃষ্টি থাকতে হবে যেন লোকে বলে, এ ব্যক্তি যে হাদীস জানেন না সেটা হাদীসই নয়। ফকীহদের ইখতিলাফ (মতপার্থক্য) এবং সে সবের উৎস ও প্রমাণ-পল্ভী সর্বদা ধার নখদপর্ণে থাকবে, আপন মযহাব ছাড়াও অপরাপর মযহাব ও সে সবের খুঁটিনাটি সম্পর্কেও যিনি স্বয়ং সেই মযহাবের শিক্ষক ও মুফতীর চেয়ে বেশী খবর রাখেন, মাসায়েল বের করবার শক্তি ও ব্যক্তিগতভাবে তাহকীক করবার সঙ্গে সঙ্গে প্রাচীন যুগের বুযুর্গদের সীমারেখার মধ্যে সীমাবদ্ধ এবং মুজতাহিদ ইমামগণের মরতবা সম্পর্কে জ্ঞাত হবেন, অভিধানের ক্ষেত্রে মুহা্কিক (উদাহরণ দ্বারা প্রমাণকারী দার্শনিক) এবং ভাষার ব্যাপারে একজন সমালোচক ও বিশেষজ্ঞ হবেন, ব্যাকরণের ক্ষেত্রে এতটা পাপ্তিত্যের অধিকারী হবেন যাতে একজন বৈয়াকরণের ত্রুটিও তিনি অতি সহজেই বের করতে পারেন, ষার স্মৃতিশক্তি ইসলামের প্রথম যুগের মুহাদ্দিসগণের স্মরণকেই জাগিয়ে তোলে, ধার মেধা হবে আল্লাহর অসীম কুদরতের এক অপার নিদর্শন, তীর জ্ঞান চিরন্তন দাতার বদান্যতার একটি দলীল ইসলামী জ্ঞানের জীবন ও তারুণ্যের প্রমাণ দেবে এবং সেই হাদীসের সত্যতার পক্ষেও হবে জুলত্ত প্রমাণ ৪ -2110001002-001
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.