আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সামী সাধকদের ইতিহাস ২১১ জীবিত লোকের নিকটও এমন কিছু চাওয়া জায়েয নয় যা ইহজাগতিক কার্য-কারণের উর্ষ্রে ইমাম ইরনে তায়মিয়া (রা) কেবল এটুকুকেই যথেষ্ট মনে করেন নি যে, কোন মৃত বুযুর্গ কিংবা পীর-পয়গন্বর অথবা মাযারবাসীর নিকট কিছু চাওয়া, প্রার্থনা দু'আ করা জায়েয নয়, বরং কোন জীবিত লোকের নিকটও এমন কোন বস্তু দাবী করা কিংবা কোন জিনিস চাওয়া যা পার্থিব বন্তুনিচয়ের উধ্র্বে এবং 'কুদরত'-এর 'কুন ফায়াকুন' (১৩১ ১5)-এর সঙ্গে সম্পর্কিত অথবা সেসব বিষয়ের সঙ্গে সম্পর্কিত যা কেবল আল্লাহ্‌র কুদরত ও ইচ্ছা-অভিরনচির সাথেই সঙ্গতিশীল হতে পারে এবং যেগুলোকে আল্লাহ্‌ তা'আলা তার নিজের সঙ্গে নির্দিষ্ট রেখেছেন, তার মতে, নাজায়েয ও শির্ক। তিনি তদীয় পুস্তিকা “যিয়ারাতু'ল- কুবুর'-এ বলেন £ বান্দাহ্‌র কাম্য বা ঈন্সিত বস্তু যদি সেসব বিষয় ও কার্যাবলীর সাথে সম্পর্কিত হয়, যার ওপর কেবল আল্লাহ্‌র অসীম কুদরত বা ক্ষমতা রয়েছে তা আল্লাহ্‌ ভিন্ন অপর কারোর নিকট চাওয়া॥ চাই তিনি বাদশাহই হন, নবী হন, পীর অথবা বুযুর্গ হন, হন জীবিত অথবা মৃত-_জায়েয নয়। উদাহরণত, নিজের কিংবা জীব-জানোয়ারের রোগ-মুক্তির মাধ্যমে স্বাস্থ্য কামনা, কোন নির্দিষ্ট কারণ ছাড়াই স্বীয় খণ পরিশোধ প্রার্থনা , গৃহবাসীদের শান্তি ও নিরাপত্তা এবং ইহলৌকিক ও পারলৌকিক বালা-মুসীবতের পরিহার অথবা শক্রর ওপর জয় লাভ, কলবের হেদায়েত, গোনাহ্র মাগফিরাত, জান্নাত তথা বেহেশতে প্রবেশ, জাহান্নামের হাত থেকে পরিত্রাণ, বিদ্যা লাভ, কুরআন শরীফ পড়তে পারা, আত্মার সংঙ্কার, চারিত্রিক পরিশুদ্ধি, নফসের পবিত্রতা ইত্যাদি। এসব কেবল আল্লাহ্‌র নিকটই চাওয়া যেতে পারে। কোন লোকের পক্ষে কোন রাজা-বাদশাহ অথবা পীর-পয়গন্বরের নিকট, চাই তিনি জীবিত হোন অথবা মৃত-একথা বলা জায়েয নয় যে, আপনি আমার গোনাহ-খাতা মাফ করে দিন, আমাকে আমার শক্রর ওপর জয়যুক্ত করে দিন, আমার রোগ-ব্যাধি নিরাময় করে দিন, আমার স্বাস্থ্য ও নিরাপত্তা দিন অথবা আমার ঘরের লোকেরা আমার পশুগুলো যেন ভাল থাকে ইত্যাদি । এ ধরনের দু'আ ও ফরমায়েশ জায়েয নয়। যদি কোন লোক কোন সৃষ্ট জীবের নিকট এ জাতীয় প্রার্থনা জানায় চাই সে যে কেউ হোক, তাহলে সে মুশরিক এবং সে এমন সব মুশরিকদের মধ্যে পরিগণিত হবে যারা তৈরি করে তার সামনে প্রণতি জানাত, ভক্তি ও শ্রদ্ধার অর্থ্য নিবেদন করত, যেমন খ্রিষ্টান সম্প্রদায় হযরত 'ঈসা মসীহ (আ) ও তীর সম্মানিতা মা হযরত মরিয়ম (আ)-এর উদ্দেশে দু'আ করত। ১:৯3 31 ৩০৪২৮ 5৭)৪৫-৪৬ পৃ.) //-2110001002-0010

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।