২১০ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) অনুমোদিতও। কিন্তু একজন মৃত পুণ্যাত্মা অথবা একজন পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় নেবার পর তীর নিকট দু'আর দরখাস্তের পেছনে শরীয়তের কোন সমর্থন নেই এবং এটি শরীয়তসম্মত কোন কর্ম নয় যে, আমরা কোন পীর-বুযুর্গ কিংবা পয়গম্থরের নিকট তার ইনতিকালের পর বলি, আপনি আমাদের জন্য দু'আ করুন অথবা আপনি আপনার প্রভু প্রতিপালক (রাব্ব)-কে বলে কয়ে আমাদেরকে এটা সেটা পাইয়ে দিন। কোন সাহাবী কিংবা তাবি'ঈ থেকেও এ জাতীয় কর্মের প্রমাণ নেই এবং এটা কোন ইমামেরও মসলা নয়। কোন হাদীসও এর প্রমাণ হিসাবে পেশ করা যাবে না। পক্ষান্তরে এর বিপরীতে সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, হযরত ওমর (রা)-এর যমানায় একবার দুর্ভিক্ষ দেখা দিলে লোকেরা হযরত 'আব্বাস (রা)- কে দিয়ে দু'আ করিয়েছিল এবং তাকে ওসীলা (বন্ধু, মাধ্যম) বানিয়েছিল এবং বলেছিল, “হে আল্লাহ! এর আগে যখন আমরা দুর্ভিক্ষাবস্থার মুখোমুখি হতাম তখন তোমার নবী (সা)-কে ওসীলা বানাতাম আর তুমি বৃষ্টি বর্ষণ করতে। এখন আমরা আমাদের পয়গম্বর (সা)-এর চাচাকে ওসীলা বানাচ্ছি। অতএব, তুমি তোমার রহমতের বারিধারা পাঠাও। অনন্তর বৃষ্টি হয়েছে। তারা তাদের এই প্রয়োজন ও বিপদের মুহূর্তে তো রওযা মুবারকের কাছে যান নি এবং একথা বলেন নি, “হে আল্লাহ্র রসূল! আমাদের জন্য আপনি দু'আ করুন এবং বৃষ্টি পাঠাবার ব্যবস্থা করুন। আমরা আপনার নিকট ফরিয়াদ জানাচ্ছি।' কোন সাহাবী কখনো এরকম করেন নি। এটি এমনই এক বিদ'আত কুরআন ও হাদীসে যার কোন প্রমাণ মেলে না। তৃতীয় সূরত হল, যিয়ারতকারী একথা বলবে, “হে আল্লাহ্! অমুক পীর কিংবা বুযুর্গের তোফায়লে, তোমার দরবারে যার বিরাট সম্মান ও মর্যাদা আমাকে অমুক জিনিসটি দিয়ে দিন, আমার সঙ্গে এমনতরো আচরণ করুন।" তা অনেক লোকের অভ্যাসই এমন। কিন্তু এমনটি করা কোন সাহাবী কিংবা তাবি'ঈ অথবা প্রাচীন বুযুর্গদের কারোর থেকেই বর্ণিত নেই যে, তারা এভাবে দু'আ করতেন। কোন কোন “উলামায়ে কিরাম ও বুযুর্গ এর কেবল আঁ-হযরত (সা)-এর জন্য এজাযত দিয়েছেন এবং কেউ কেউ বলেন যে, তাও আঁ-হযরত (সা)-এর জীবদ্দশায় ছিল, চিরদিনের জন্য নয়।১ ১. রিসালা যিয়ারাতি'ল-কুবূর মাশমুলা মাজমু' রাসাইল, ১০৬-১২ পৃ. সংক্ষেপিত | তাওয়াস্সুল সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতবাদ বিখ্যাত ও সকলের জানা । বিস্তারিত জানতে চাইলে দ্র. ২/.1। ১.1 ৯ ৭124৯ ১১৫৪ কিন্তু অধিকাংশ ইমাম ও উলামা এ ব্যাপারে তার সঙ্গে দ্বিমত পোষণ করেন /-2110001002-0010
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।