আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২০৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) জাতীয় কর্মের মাধ্যমে শির্ক-এর রাস্তা খুলে যায় এবং তাদের পূজা শুরু হয়। এর বিপরীতে তাদের জীবদ্দশায় তাদের নিকট কিছু চাওয়া হলে কিংবা প্রার্থনা পেশ করলে তা শির্ক পর্যন্ত পৌছায় না। দ্বিতীয় বিষয় হলো, ফেরেশতাকুল, আদ্বিয়া-ই-কিরাম ও পুণ্যবান লোকেরা তাদের ইনতিকালের পর জীবিত লোকদের জন্য যা কিছু দু'আ ও ক্ষমা প্রার্থনা করেন তা একটি আল্লাহ্‌ কর্তৃক সৃজন নির্ধারিত (৮১১55) ব্যাপার যার ভেতর অপরের প্রার্থনা ও দু'আর কোন ভূমিকা নেই। এর বিপরীতে জীবিতাবস্থায় প্রার্থীর চাওয়া শরীয়ত অনুমোদিত । ইনতিকালের পর তীরা এ সব বস্তুর জন্য আর দায়ী (-8) থাকেন না। কবরবাসীর নিকট দু“আকারীদের বিভিন্ন শ্রেণী ও এর রূপ এক জায়গায় তিনি কবরের নিকট দু'আ ও সওয়ালকারীদের বিভিন্ন প্রকার ও অবস্থা লিখে আলাদা আলাদা হুকুম বর্ণনা করেছেন। তিনি বলেন £ কেউ যখন কোন পয়গস্থর কিংবা পুণ্যবান লোকের কবরের পাশে গিয়ে দাঁড়ায় কিংবা এমন কোন কবরের কাছে যায় যে কবর সম্পর্কে তার ধারণা, এটি কোন পয়গন্বর অথবা আল্লাহর কোন সালিহ বান্দাহর কবর হবে (অথচ তাদের ধারণা সত্য নয়) আর এই ভেবে তারা সেই কবরে প্রার্থনা জানায়, যাণ্রগ করে, সিজদা করে। এগুলো তিন ধরনের হয়ে থাকে। প্রথমত, তারা কবরবাসীর নিকট নিজ নিজ প্রয়োজন পূরণের নিমিত্ত হাত পাতে, প্রার্থনা জানায়। যেমন, তার নিকট তারা তাদের পালিত জীব-জানোয়ারের অসুখ-বিসুখ সারিয়ে দেবার অথবা ঝণ পরিশোধের কিংবা স্বীয় দুশমন থেকে প্রতিশোধ গ্রহণ অথবা নিজেদের পরিবার-পরিজনের ও পালিত পশুগুলোর শরীর স্বাস্থ্য যেন ভাল থাকে তজ্জন্য আবেদন জানায় এবং এমনও সব বিষয়ের জন্য আবেদন জানায় যা পূরণের ক্ষমতা আল্লাহ্‌ ভিন্ন আর কারোর নেই। এ তো সুস্পষ্ট শির্ক, আর যারা এতে লিগ তাদের তওবাহ করানো উচিত। যদি তওবাহ করে তবে তো ভাল, অন্যথায় তাদের কতল করতে হবে। আর যদি তারা বলে যে, আমি এই মাযারবাসী কিংবা এই পয়গম্বর অথবা এই বুযুর্গ ওলীর নিকট এজন্যই আবেদন করছি, আমার প্রার্থনা জানাচ্ছি যেহেতু তিনি আমার তুলনায় আল্লাহ্র অধিকতর প্রিয়ভাজন, নিকটজন। তিনি যদি আমার এ সব ব্যাপারে আল্লাহ্‌র দরবারে একটু সুপারিশ করেন, সেজন্য তাকে আমি ওসীলা বা মাধ্যম বানাচ্ছি যেমন করে রাজা-বাদশাহ্‌র দরবারে কার্য সিদ্ধির জন্য সেখানকার বিশিষ্ট ও সাধারণ লোকদের ওসীলা বানানো হয়ে থাকে, তাহলে এ আমলও ধরিস্টান ও মুশরিকদের আমলের আজ-81000010,2-০010,

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।