আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখামী সাধকদের ইতিহাস ২০৭ পয়গম্বরের রওষযা মুবারকের পাশে গিয়ে কিংবা দূরে থেকে তার কিংবা তাদের দোহাই দিয়েছেন। সাহাবা-ই কিরাম (রা)-এর সাথে কাফির মুশরিকদের বড় বড় যুদ্ধ হয়েছে, বহু বার তাদের শত্রুদের বিরুদ্ধে দৌড়াতে হয়েছে, ভীষণ সংঘর্ষ হয়েছে, মাঝে মাঝে মারাত্মক সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এতদৃসত্তেও তারা কখনো না কোন নবীর দোহাই দিয়েছেন, আর না নবী ভিন্ন অপর কারোর দোহাই পেড়েছেন, না আল্লাহ্‌র কোন সৃষ্ট জীবের কসম খেয়েছেন, না কোন আম্বিয়া (আ) কিংবা গায়র আম্বিয়ার কবরে দু'আর জন্য গেছেন, আর না নামায পড়বার জন্যই গিয়েছেন। ইমাম মালিক (র) ও কতক 'উলামা তো এতটুকুও পছন্দ করেন নি যে, কোন লোক রওযা মুবারকের পাশে গিয়ে নিজের জন্যই দু'আ করবে। তারা পরিষ্কার বলেছেন যে, এটি এমন এক বিদ'আত যার নজীর সাহাবায়ে কিরাম (রা) ও তাবি'ঈদের যুগে মেলে না।১ তিনি তার বিখ্যাত “আত-তাওয়াসসুল ওয়া'ল-ওয়াসীলা' নামক গ্রন্থে লিখছেন ৪ ফেরেশতাকুল ও আহ্বিয়া “আলায়হিমু*ন-সালামের নিকট তাদের ইনতিকালের পর অথবা তাদের অবর্তমানে দু'আ করা, তাদের কাছে চাওয়া, তাদের দোহাই দেওয়া, তাদের নিকট কিংবা তাদের প্রতিকৃতির নিকট সুপারিশ কামনা এমন একটি নতুন দীন (ধর্ম) আল্লাহ পাক যা আমাদের জন্য শরীয়ত হিসাবে অনুমোদন দেন নি, আর এ দীনসহ কোন নবীকেও পাঠান নি এবং এর সমর্থনে কোন আসমানী কিতাবও নাধিল করেন নি।২ গায়রুল্লাহ্র নিকট দু“আ হারাম হবার অন্তর্নিহিত তাৎপর্য উক্ত গ্রন্থের এক জায়গায় তিনি এই হারামের তাৎপর্য বয়ান করতে গিয়ে লিখছেন ৪ (ফেরেশতাকুল আমাদের জন্য দু'আ ও ক্ষমা প্রার্থনা করে থাকে, একথা বলা সত্তেও আমাদেরকে ফেরেশতাদের নিকট দু'আ করতে আল্লাহ্‌ পাক নিষেধ করেছেন। তেমনি আম্িয়া-ই-কিরাম (আ), নেককার ও সালিহ বান্দাহগণ যদিও তাদের কবরে জীবিত, যেমন কোন কোন আলামত (১১1) থেকে এতে জানা যায় যে, তারা জীবিত মানুষদের জন্য দু'আও করেন, কিন্তু কারোরই স্বয়ং তাদের নিকট দু'আ করা জায়েয নয় এবং সলফে সালিহীন তথা প্রাচীন বুযুর্গদের থেকেও এমনতরো বর্ণনা পাওয়া যায় না। কেননা এ ১, আর-রাদ্দু আলা'ল-বাকরী, ২৩৪ পৃ. । ২,০45 4৯1 ০৪ 454৯ ৯5৪৩ ১৫ পু আস-21000010,2-০010,

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।