আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রামী সাধকদের ইতিহাস ২০৫ ইমাম ইবনে তায়মিয়া (র)-র সংস্কার কর্ম এবং শির্কমৃূলক “আকীদার প্রত্যাখ্যান ও বিরোধিতা ইমাম ইবনে তায়মিয়া (র) এ সব শির্কমূলক কর্মকাণ্ড ও রীতিনীতির বিরুদ্ধে জিহাদী ও পুনর্জাগরণের পতাকা তুলে ধরেন এবং সাধারণ মানুষের সন্তুষ্টি ও অসস্তুষ্টি, অধিকত্তু বিশিষ্ট ও সাধারণ নির্বিশেষে সকলের রোষ ও" ভরসনার দিকে একেবারেই ভ্রুক্ষেপ না করে তিনি প্রচলিত কর্মকাণ্ড রীতিনীতি, শির্কমূলক 'আকীদা ও ধ্যান-ধারণা প্রত্যাখ্যান করেন এবং এসব “আকীদা ও কল্পিত ধ্যান-ধারণার ওপর কুঠারাঘাত করেন যা ছিল শির্কমূলক কর্মরীতির বুনিয়াদ। এসব মাযারে জনতার ভিড় ও শির্কমূলক কর্মকাণ্ড ও রীতিনীতির সবচেয়ে বড় কারণ ছিল, জনসাধারণ এসব মাযারবাসীর নিকট নিজ নিজ মকসূদ হাসিল ও উদ্দেশ্য পূরণের নিমিত্ত দু'আ করত, তাদের নামে দোহাই দিত, তাদের আশ্রয় প্রার্থনা করত। ইমাম ইবনে তায়মিয়া (র) তার রচনায় পরিষ্কারভাবে লিখেন, আল্লাহ্‌ ভিন্ন অপর কারোর নিকট দু'আ আদৌ জায়েয নয় এবং এটি সুস্পষ্ট শির্ক যা মুসলমানদের অজ্ঞতা ও অমুসলিম জাতিগোষ্ঠীর সঙ্গে মেলামেশার দ্বারা মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করেছে। আর-রাচ্ছু *আলা'ল-বারী গ্রন্থে :তিনি বলেনঃ গায়রুল্্াহর নিকট দু“আ ও সাহায্য কামনার প্রতি নিষেধাজ্ঞা রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম-এর শিক্ষামালা অধ্যয়ন করা এবং তা ভালভাবে উপলব্ধির পর নিশ্চিত ও অকাট্যভাবেই জানা যায়, তিনি তার উম্মতকে কোন মৃত পয়গন্বর কিংবা পুণ্যবান লোকের কাছে দু'আ করবার অনুমতি দেন নি, না ফরিয়াদ জ্ঞাপন হিসাবে, আর না সাহায্য কামনা হিসাবে আর না উপকার পাবার আশায় । ঠিক তেমনি তার উম্মতের পক্ষে কোন মৃতের কিংবা জীবিত ব্যক্তির সামনে সিজদাবনত হওয়া কিংবা জীবিত কিংবা মৃতকে সিজদা করা জায়েয নয় এবং যে সব 'আমল ইবাদতের শামিল (জীবিত কিংবা মৃতের সামনে অনুমোদিত নয়) তেমন কিছু । আমরা বেশ ভালই জানি যে, তিনি এসব বিষয়কে নিষেধ করছেন এবং এগুলো সেসব শির্ক-এর অন্তর্গত, আল্লাহ্‌ পাক ও তদীয় রসূল (সা) যেগুলোকে হারাম বলে অভিহিত করেছেন। কিন্তু যেহেতু বিগত যমানাগুলোতে অজ্ঞতা ও মূর্বতা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল এবং নবৃওতের শিক্ষা ও রিসালতের চিহ্বাদি সম্পর্কে জানাশোনা খুবই কম ছিল, সেজন্য বহু উলামা" ততক্ষণ পর্যন্ত এ সব অজ্ঞ মূর্খদেরকে কাফির বলতে আড-81000010,2-০010,

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।