২০৪ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) দেবতাদের অংশ তা আল্লাহ্র কাছে পৌছায় না এবং যা আল্লাহ্র অংশ তা তাদের দেবতাদের কাছে পৌছায়; তারা যা মীমাংসা করে তা নিকৃষ্ট ।১ ওপরের উদ্ধৃতি থেকে পাঠক পরিমাপ করতে পারবেন, হি. সপ্তম ও অষ্টম শতাব্দীতে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত থাকা সত্তেও এবং যখন ইসলামের বড় বড় ইমাম, শ্রেষ্ঠতম মুহাদ্দিস ও ফকীহ বর্তমান ছিলেন, বিরাট বিরাট মাদরাসা ও জ্ঞানের কেন্দ্র (ইলমী মারকায) বিদ্যমান ছিল, তথাপি মুসলিম জনসাধারণ কিরূপ মূর্যতাপ্রসূত “আকীদা ও কার্যকর গোমরাহীতে জড়িত ছিল এবং কোন্ পর্যায়ের শির্কমূলক 'আকীদা ও আমল মুসলিম সমাজ জীবনে সাধারণ মুসলিম মন-মেযাজে আসন গেড়ে বসেছিল। সাধারণ মুসলমান ও অজ্ঞ জাহিলদের কথা বাদ দিলেও বহু “উলামা ও ফুকাহাও এসব “আমল-'আকীদা সম্পর্কে বহুবিধ সন্দেহ ও সংশয়ের শিকার ছিল এবং তাদের লেখা ও প্রদত্ত ফতওয়া থেকে অনুমিত হয় যে, শির্ক ও তওহীদ সম্পর্কে তাদের মন-মস্তিফও ততটা পরিষ্কার ও একাগ্র ছিল না যতটা এমন একজনের থাকা উচিত যিনি তওহীদের 'আকীদা সরাসরি কুরআন ও হাদীস থেকে গ্রহণ করেছেন এবং যার সামনে রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের সুবর্ণ যুগ ও সাহাবা-ই কিরাম (রা)-এর কল্যাণ ও বরকতময় যমানার নমুনা, বাণী ও কর্ম রয়েছে। এই শ্রেণীটির চিন্তাধারার পরিমাপ, যারা নিজেদের যুগ-যমানার প্রচলিত প্রথা ও প্রাচীন অভ্যাসমূহ দ্বারা প্রভাবিত ছিল, ইমাম ইবনে তায়মিয়া (র)-র সমসাময়িক শায়খ “আলী ইবন ইয়াকুব আল-বাকরী ও আল-আখনাঈর সে সব রচনা থেকে করা যাবে যার প্রত্যাখ্যানে ইমাম ইবনে তায়মিয়া (র) দু'টি বিস্তৃত গ্রন্থ লেখেন।২ যে খন্থ থেকে ইতিপূর্বে উদ্ধৃতি পেশ করা হয়েছে। ১. সূরা আন*আম, ১৩৬ আয়াত; আয়্যামে জাহিলিয়াতে মুশরিকদের নির্বৃদ্ধিতা ও আল্লাহ তা'আলার প্রতি ধৃষ্টতাপূর্ণ কাজের বর্ণনা দেওয়া হয়েছে। তারা উৎপন্ন ফসল বা গবাদি পশু আল্লাহ্ ও দেবতাদের জন্য উৎসর্গ করত। ভাল বন্তু দেবতাদের ভাগে দিত, অধিকন্তু আল্লাহ্র ভাগ থেকে দেবতাদের ভাগে মিশিয়ে দিত এই বলে যে, আল্লাহ মুখাপেক্ষী নন, তীর প্রয়োজন নেই; দেবতারা মুখাপেক্ষী, তাদের প্রয়োজন রয়েছে । অথচ তারা এটুকু বুঝতে চেষ্টা করত না যে, মুখাপেক্ষী দেবতা কিরূপে মা'বুদ হতে পারে! ২,5৬০ ৮০৮০ -১৪৪]। ৪০ ১১০ ৪৩১৪৪) 4305০53। ০৫ ০৯৪৯০ ৮ ৯৬ ০৭. ৮৯। ৮০ ১০। ৪755 531 78 ডা £% ২৮০ ০৯5 4231০ ২৯৯৮৯৯০২৯50) 55553711 25৮৯1) ১৪ 59৮৪১ 8১৮ ২১০০৪ শেষোক্ত গ্রন্থটি প্রথমোক্ত গ্রন্থের হাশিয়ায় লিখিত আস-81000010,2-০010,
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।