সংখ্ামী সাধকদের ইতিহাস ২০৩ মসজিদের জনশূন্যতা, ভগ্ন ও জীর্ণ দশা এবং মাশহাদ (মাযার)-এর জমজমাট ও রমরমা অবস্থা তাদের অনেকেই মসজিদগুলোকে জনশূন্য, ভগ্নাদশায় ও ধ্বংস-প্রায় অবস্থায় ফেলে রাখে । পক্ষান্তরে মাশহাদ ও মাযারগুলোকে জনবহুল ও জমজমাট রাখে। পাঞ্জেগানা সালাত আদায়ের নিমিত্ত যে সব মসজিদ নির্মিত হয়েছিল তাদের সে সব মসজিদ একেবারেই জনশূন্য ও আলোবিহীন দৃষ্টিগোচর হয়। গরীব মহল্লাবাসী যদি কোনক্রমে ফরাশ কিংবা জায়নামাষের ব্যবস্থা করতে পারল তো করল, নইলে তাও হয় না। দেখে শুনে মনে হয়, এ যেন কোন সরাইখানা যার দেখবার কেউ নেই! এর বিপরীতে মাযার ও মকবরাগুলো দেখুন, উপরে গেলাফ চড়ানো, স্বর্ণ-রৌপ্যের ঝালরমণ্তিত, মেঝে মর্মর পাথরের মোজাইককৃত, সকাল-সন্ধা দু'বেলাই নযর-নেয়ায আসছে। একি আল্লাহ্ ও তার আয়াতসমূহ এবং তদীয় রাসূল (সা)-এর প্রতি সুস্পষ্ট অবজ্ঞা ও শির্ক-এর প্রতি প্রকাশ্য সম্মান প্রদর্শন নয়? এসব কেন হয়? তাদের বিশ্বাস, মাযারে শায়িত বুযুর্গ ব্যক্তির দু'আ ও তার দোহাই আল্লাহ্র ঘরে গিয়ে আল্লাহর নিকট চাওয়া এবং আল্লাহর দোহাই দেবার তুলনায় অধিকতর কার্যকর ও ফলপ্রসু। এজন্য স্বাভাবিকভাবেই আল্লাহ্র ঘরের (মসজিদের) মুকাবিলায় সেই ঘর অগ্রাধিকার লাভ করে যে ঘর বানানো হয় মানবগোষ্ঠীর দু'আর জন্য । যদি মসজিদের জন্যও কোন ওয়াকফ থাকে এবং মাযারের জন্যও কোন ওয়াকফ থাকে, দেখা যাবে মাযারের নামে ওয়াকফ তাদের নিকট অধিকতর গুরুত্পূর্ণ এবং মসজিদের তুলনায় পরিমাণে বিরাট অংকের । এক্ষেত্রে তারা “আরবের মুশরিকদের পদে পদে অনুসরণ করছে যাদের অবস্থা সম্পর্কে আল্লাহ্ পাক সূরা আন'আম-এ নিম্নোক্ত বর্ণনা দিয়েছেন $ 1৬1৪১ ০-৮০70331১ ৬১ ৩৪15 ৮৮৪411191৯5 ৮৮5১১] ০৬৮১১-০৮০৮৫১৪/ 1৬৬৩ বাশি5৩2 4111৯ -+১৮৫১% ০11 ৩-৪৬৯৪4০। ১০ 05৩ 401 ৩৫। ০৪৯৮৪ ০১৯০০৯৪১০৭০ আল্লাহ্ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তার ভেতর থেকে তারা আল্লাহ্র জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে, “এটা আন্মাহ্র জন্য এবং এটি আমাদের দেবতাদের জন্য, যা তাদের আস০-21000010,2-০010,
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।