আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২০২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) অনন্তর আবু 'আবদিল্লাহ্‌ মুহাম্মদ ইবন নু'মান আল-মুলাক্াব বি'ল-মুফীদ" নামক একজন শী'আ “আলিমের উল্লিখিত নামের কিতাব রয়েছে । এতে বহু মাথামুণ্হীন অলীক বর্ণনা আহলে বায়ত-এর নামে পেশ করা হয়েছে। এসব বর্ণনার যে কোন ভিত্তি নেই সে ব্যাপারে তত্তজ্ঞ পণ্তিতগণ অনবহিত নন। কিছু কিছু লোক বিরাট ধুমধামের সাথে ও মহাআড়ম্বর সহকারে পীর-বুযুর্গদের কবর যিয়ারতের উদ্দেশ্যে-সফর করে । যদিও তারা একে মানাসিক-এ হজ্জ (হজ্জের আরকান) অথবা হজ্জ বলে না বটে, কিন্তু এতদুভয়ের মাঝে কোন পার্থক্য নেই। এদের কেউ কেউ কসম খেতে গিয়ে বলেঃ -৮৮০। €21 ৬৯5 এ ভিন ৯৩ তারা আঁ-হ্যরত সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লাম-এর পানে হজ্জের কথা বলে, কিন্তু বায়তুল্লাহ্‌ শরীফের পানে হজ্জ করার কথা আলোচনা করে না। কোন কোন হাজীদের হজ্জের পেছনে প্রধান উদ্দেশ্যই থাকে রসূল (সা)-এর কবর মুবারক যিয়ারত, বায়তুল্লাহ্‌র হজ্জ নয়।১ বায়তুল্লাহর হজ্জের ওপর প্রাধান্য দান কিছু কিছু লোক (পীর-বুযুর্গদের) কবর যিয়ারতকে বায়তুল্লাহ্র হজ্জের ওপর প্রাধান্য দিয়ে থাকে । কোন কোন লোকের এরূপ 'আকীদা রয়েছে যে, যদি অমুক বুযুর্গের কবর দু'তিনবার যিয়ারত করা যায় তাহলে এক হজ্জ হয়ে যাবে। কেউ কেউ কোন কোন বুযুর্গের মাযারকে 'আরাফাত ময়দানের সাথে তুলনা করে থাকে এবং হজ্জ মৌসুমে সেখানে সফরে যায় ও সেখানে উকৃফ (জেবস্থান) করে থাকে যেরূপ "আরাফাত প্রান্তরে হাজ্জীগণ অবস্থান করে থাকেন। পূর্ব ও পশ্চিমা দেশগুলোতে এ রকম ঘটনা ঘটে থাকে । কারো কারো 'আকীদায় এই সব পবিত্র স্থান যিয়ারত কিংবা আপনাপন বুযুর্গের কবর যিয়ারতের উদ্দেশে ভ্রমণ হজ্জের সফর অপেক্ষা উত্তম । এক মুরীদ যিনি সাতবার হজ্জ করেছিলেন অপর মুরীদকে বলেন ঃ পীর শায়খ-এর কবর যিয়ারত এই সাত হজ্জের বিনিময়ে বিক্রি করবে? সে তার পীরের সাথে পরামর্শ করল। পীর তাকে এই বলে নিরুৎসাহিত করে, এই ব্যবসায়ে সে ক্ষতিগ্রস্ত হবে। এদের কাউকে কাউকে একথাও বলতে শোনা গেছে, কেউ সাত বার তার পীরের কবর প্রদক্ষিণ করলে এক হজ্জের সওয়াব পাবে ২ ১. আর-রাচ্দু 'আলা'ল-বাকরী, ২৯৫ পৃ. । ২. আর-রাদ্দু 'আলা'ল-বাকরী, ২৯৭ পৃ.। /-2110001003-0010

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।