আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) মতভেদ ও কোন নিন্দুকের নিন্দা বাক্যের পরওয়া করেন না, যিনি কুরআন সুন্নাহর ও ইসলামের নির্ভরযোগ্য বিশুদ্ধ ও প্রাথমিক উৎস ও প্রাথমিক যুগের অবস্থার ওপর নিরপেক্ষ দৃষ্টি ও পরিপূর্ণ অধিকার রাখেন, যিনি য়াহুদী ও খ্রিস্টানদের সত্য থেকে বিচ্যুতি, তাদের ধর্মীয় গ্রন্থের পরিবর্তন ও বিকৃতির ইতিহাস এবং জাহিল কওমগুলোর মন-মানসিকতা ও বাসনাসমূহ সম্পর্কে পূর্ণরূপে ওয়াকিফহাল এবং যিনি মুসলমানদেরকে কুরআনুল করীমের শিক্ষা ও প্রথম শতাব্দীর 'আমল-আকীদায়' ফিরিয়ে আনতে এবং তাদেরকে সাহাবা-ই কিরাম ও তীদের স্থলবর্তীদের চাল-চলন, আচার-আচরণ ও পথ-মতের ওপর দেখতে প্রবল আগ্রহী । তাসাওউফপন্থীদের ভেতর (নানা এঁতিহাসিক ও তন্ত্গত কারণে) খ্রীক ও ভারতীয় দর্শন ও জ্যোতির্বিদ্যার প্রভাব অনুপ্রবিষ্ট হয়ে গিয়েছিল এবং সে সব ইসলামী “আকীদা ও ধ্যান-ধারণার সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিল, যে, তার হদিস পাওয়াও ছিল দুর নিউ-প্লেটোনিক মতবাদের জ্যোতির্বিদ্যা কিংবা ভারতবর্ষের যোগ, অবতারবাদ ও সংঘের 'আকীদা-বিশ্বাস, ওয়াহদাতু*ল-ওজুদের পথ ও মত, জাহির ও বাতেনের সীমারেখা নির্ধারণ, গুপ্ত ভেদ ও রহস্যসমূহ ও “বক্ষ জ্ঞানের ফেতনা”, কামিল ও আল্লাহ্‌র পাগলদের জন্য শরীয়তের বিধান মওকুফ ইত্যাকার “আকীদা ও ধ্যান-ধারণা তাসাওউফপন্থীদের একটি বিরাট অংশের মধ্যে জনপ্রিয় ও স্বীকৃত বিষয়ে পরিণত হয়ে গিয়েছিল। যদিও প্রতিটি যুগের মুহাক্কিক ও গভীর তত্তৃজ্ঞানী “আলিমগণ এসব বিভ্রান্ত “আকীদা প্রত্যাখ্যান ও ইনকার করতে থাকেন, কিন্তু তাসাওউফপন্থীদের একটি বিরাট অংশ এরপরও বিষয়টি আকড়ে ধরে থাকে। তাসাওউফের কতক শাখা-প্রশাখা ও সিলসিলা প্রতারণামূলক কলাকৌশল ও নজরবন্দীর নিম্নতম পর্যায়ে অবতরণ করেছিল । সপ্তম ও অষ্টম শতাব্দীতে রিফাঈ তরীকা এ ব্যাপারে ছিল অগ্রগামী । সাধারণ লোকে তো বটেই, অনেক বিশিষ্ট লোকও এসব বিভ্রান্তির শিকার ছিলেন। এ বিপদ রুখতে ও শরীয়তের হেফাজতের জন্যও এমন এক জন দৃঢ় বিশ্বাসী ও সাহসী সংষ্কারকের প্রয়োজন ছিল যিনি এদের শান-শওকত ও প্রভাব-প্রতিপত্তি দৃষ্টে এদের ভক্ত-অনুরক্তদের সংখ্যা-শক্তিতে ভীত না হয়ে বেপরোয়া, স্বাধীন ও সাহসিকতার সঙ্গে তাদেরকে সমালোচনা করতে পারেন এবং করতে পারেন তাদের ভুল-ত্ুটি ও বিভ্রান্তির পর্দা উন্মোচন। জ্ঞানী ও পন্তিত মহলে কয়েক শতাব্দী থেকে এমন এক বন্ধ্যতু বিরাজ করছিল, নিজেদের দলীয় ফিকহী ও মযহাবী বৃত্তের বাইরে কদম রাখাকে গোনাহ কাজ বলে মনে করা হত,এমন কি কুরআন-হাদীসকেও এ সব ফিকহী দৃষ্টিকোণ ও দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার-বিশ্লেষণ করে দেখবার সাধারণ রেওয়াজ আস-21700010,2-০010,

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।