সংশ্রামী সাধকদের ইতিহাস ২০১ রৌপ্যমগ্তিত গম্গজ। পাপ্তা, ঝাড়ুদার ও খাদেমদের একটি স্থায়ী গোষ্ঠী ও সম্প্রদায়ের সৃষ্টি হল। ধুমধাম ও বিরাট জীকজমকের সঙ্গে পীর-বুযুর্গদের এসব মাযার. সফরের রেওয়াজ দেখা দিল এবং বিরাট বিরাট কাফেলা দূর-দূরাস্তের এলাকা থেকে এভাবে সফর করে যেতে থাকল যেভাবে হাজীদের কাফেলা হজ্জে যেত। অনেক সময় এসব কাফেলা হজ্জ কাফেলার চেয়েও বিরাট আকৃতি ধারণ করত । মুসলিম জনসাধারণের সাধারণ মনোযোগ মসজিদ থেকে সরে গিয়ে মাশহাদের প্রতি কেন্দ্রীভূত হলো । হি. সপ্তম ও অষ্টম শতাব্দীতে “মাযার ও মাশহাদ'সমূহ তাদের দীনী যিন্দেগীতে তথা ধর্মীয় জীবনে কেন্দ্রীয় মর্যাদা লাভ করেছিল এবং সেগুলো বায়তুল্লাহ্ শরীফের প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষে পরিণত হয়ে গিয়েছিল । শায়খু'ল ইসলাম ইমাম ইবনে তায়মিয়া (র)-এর লিখিত রচনাবলী থেকে জানা যায়, মাশহাদ-এর এই ফেতনা কতখানি মযবুতভাবে আসন গেড়ে বসেছিল এবং মূর্খ জাহিল ও উদ্দেশ্যবাদী মুসলমানদের সম্পর্ক এর সাথে কতখানি ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল। এই ফেতনা শক্তিশালী ও বিস্তৃত হবার পেছনে ফাতেমী১ সালতানাতের দূর পাশ্চাত্য হতে শুরু করে মিসর ও সিরিয়া পর্যন্ত বিস্তৃত শতাব্দীব্যাপী আড়্বরপূর্ণ হুকুমতের বিরাট ভূমিকা ছিল। তদুপরি রাফেযী ও শী'আ সম্প্রদায়ের সম্পর্ক শুরু থেকেই মসজিদের তুলনায় মাশহাদ এবং “হারামায়ন শারীফায়ন”২ এর মুকাবিলায় নজফ ও কারবালার সাথে বেশী ছিল। ইমাম ইবনে তায়মিয়া (র)-র জন্মের পূর্বেই যদিও মিসর ভূমিতে প্রতিষ্ঠিত ফাতিমী হুকুমত খতম হয়ে গিয়েছিল, তথাপি তার মানসিক ও সভ্যতাগত প্রভাব তখনও অবশিষ্ট ছিল, বিশেষ করে সিরিয়ায় তখনও বিপুল সংখ্যক ইসমা'ঈলী ও অপরাপর শী'আ বর্তমান ছিল যাদের সাহচর্যের প্রভাব সাধারণ ও অজ্ঞ মুসলমানদের ওপর গিয়ে পড়ছিল । অতঃপর ভ্রান্ত কিসিমের তাসাওউফ, যার ভেতর বুযুর্গদের মাযার ও মাশহাদ বিশেষ গুরুত্ব ও পবিত্রতার দাবীদার এবং এসব মাযার ও মাশহাদে অনুষ্ঠিত বার্ষিক সমাবেশ (ওরস) প্রভৃতির রেওয়াজ এ সবের (মাযার ও মাশহাদের) রওনক আরও বাড়িয়ে দিয়েছিল এবং এখন তা শির্ক ও বিদ'আতের বিরাট আড্ডায় পরিণত হয়েছিল । ইমাম ইবনে তায়মিয়া (রে) এসব মাযার ও মাশহাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখেন £ মাযার ও মাশহাদ-এর হজ্জ কিছু লোক আছে যারা কবরগুলোর হজ্জ করে । কিছু লোক এসব সফরের আদব ও হুকুম-আহকামের ওপর কিতাব পর্যন্ত লিখেছে যার নাম রেখেছে তারা “মনাসিক হাজ্জ আল-মাশাহিদ” (১৯২ || ০ এ...)। ১. সাধারণভাবে ফাতেমী সালতানাত নামে মশহুর। মূলত এটি উবায়দী হুকুমত ছিল। দ্র- ইসলামী রেনেসীর অথপথিক, ১ম খু, ২৯০ পু. ২. মন্ধা ও মদীনা শরীফ আস-21700010,2-০010,
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।