২০০ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) ও শক্রর হাত থেকে নিরাপত্তা লাভ ঘটে, দেশ হেফাজতে থাকে । যে লোক সম্পর্কে তাদের এই বিশ্বাস বদ্ধমূল হয় তার সম্পর্কে তারা বলে, তিনি অমুক শহরের. রক্ষক । উদাহরণস্বরূপ তারা বলে থাকে, সায়্যিদা নফীসা মিসর ও কায়রোর রক্ষক, অমুক অমুক বুযুর্গ দামিশক প্রভৃতি শহরের মুহাফিজ আর অমুক অমুক বাগদাদ প্রভৃতি শহরের পাহারাদার । তাদের বিশ্বাস, এ সব পুণ্যাত্মা বুযুর্গ ও পীর-পয়গন্বরদের কবরের বরকতেই উল্লিখিত শহর ও বস্তীগুলোর বালা-মুসীবত দূরীভূত হয়ে থাকে ।৯ তাদের অবস্থা এই, যখন দুশমন দামিশক অভিমুখে ধাবিত হল তখন এই সব কবর পৃজারীর দল পীর-বুুর্গদের কাছে ধরনা দেবার উদ্দেশ্যে তাদের কবর ও মাযারগুলোর পানে রওয়ানা হল। তাদের প্রত্যাশা ছিল, এই সব পীর-বুযুর্গ তাদের বিপদ প্রতিরোধে সক্ষম । কোন কবি বলেছেন £ ২১৯৪ ভে সি ২২৪২ সএ। ৩৯ ৩৪৭০৩ ওহে তাতারদের আক্রমণাশংকায় ভীত-সন্তরস্ত ব্যক্তিবর্গ! আবৃ ওমরের কবরের আশ্রয়ে এস (তাহলে বাচবে)। অপরজন বলেন £ -১১০। ৩০1৩৩৯১০১৯০ ওঠ ১৯৪813১৬০ আবু ওমরের কবরের আশ্রয় নাও; তিনি তোমাদেরকে সকল প্রকার জ্বালা-ন্ত্রণা ও দুঃখ-কষ্টের হাত থেকে মুক্তি দেবেন।২ মাশহাদ*-এর ফেতনা এই পীর পূজা তথা আওলিয়া-পরস্তী ও কবর (পীর-বুযুর্গদের কবরগুলো সাধারণত মাযার নামেই খ্যাত।-__অনুবাদক) পূজার স্বাভাবিক ও অনিবার্য পরিণতিই হল, মসজিদের মুকাবিলায় “মাশহাদ”-এর গুরুত্ব বাড়বে এবং তা সকলের যিয়ারতগাহ, সাধারণ মানুষ ও অজ্ঞ লোকদের হাজত পূরণের কিবলায় পরিণত হবে । অনন্তর মুসলিম জাহানের কোণে কোণে মাশহাদ ও মাযার ব্যাঙের ছাতার মতই গজিয়ে উঠল। হাজার নয়, লাখো লাখো আসল ও নকল কবর রচিত হল। আমীর-উমারা তথা ক্ষমতাসীন শাসকবর্গ অত্যন্ত উদার ও অকৃপণভাবে এবং অত্যন্ত উৎসাহের সাথে এসব রাতের আধারে গজিয়ে ওঠা মাশহাদ ও মাযারের নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ওয়াকফ করলেন। এসব মাযার ও বুযুর্গদের জায়গায় গড়ে উঠল আকাশচুহ্রী প্রাসাদ এবং নির্মিত হলো ১. আর-রাদ্দ 'আলাল-আখনাঈ, ৮২ পৃ. ২. আর-রাদ্দু 'আলা'ল-বাকরী, ২৭৭-৮ পৃ.। ৩. পরিশিষ্ট দেখুন। //-2110001003-0010
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।