সংশ্ামী সাধকদের ইতিহাস ১৯৯ নয়। তাদের ভেতর কেউ কেউ বকরী যবেহ করে এবং বলে ঃ আমি আমার আকা (প্রভু)-র নামে যবেহ করছি। কেউ কেউ তো পরিষ্কার ভাষায় বলে, তাদের শায়খ (পীর) নবী-রসূলদের থেকেও অতি উত্তম ছিলেন। তাদের কেউ কেউ তাদের (পীরদের) সম্পর্কে উলৃহিয়াত জৈশ্বরত্ব, খোদায়িত্ব)-এর আকীদা পোষণ করে যেমনটি খ্রিস্টানগণ হযরত ঈসা মসীহ (আ) সম্পর্কে বিশ্বাস পোষণ করে । যখন তারা তাদের পীরের কথা আলোচনা করে তখন অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সঙ্গে করে এবং তাদের উলৃহিয়াতের দাবী করে। তারা তাদের বুযুর্গদের প্রতি বিরাট বিরাট কবিতা রচনা করে রেখেছে যে সব কবিতার ভেতর স্পষ্ট খোদায়ী দাবী রয়েছে, রয়েছে বিরাট বিরাট সব “লান তারানী”*। কেউ বলে, মৃসা (আ) তুর পর্বতে আমারই সাথে কথা বলেছিলেন এবং আমারই 'তাজান্লী' দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন। কেউ কেউ বলে, "আরশের ওপর আমিই চীৎকার মেরেছিলাম যাতে সারা বিশ্বে হৈ চৈ পড়ে গিয়েছিল এবং সাত সমুদ্র আমারই ভয়ে সারাক্ষণ উদ্বেলিত ও উর্মিমুখর।১ বুযূর্গদের সম্পর্কে উলৃহিয়াতের “আকীদা অনেক মূর্খ জাহিল ও মুশরিক পয়গম্বর ও বুযুর্গানে দীন সম্পর্কে এই “আকীদা পোষণ করে যে, তারাই (পীর-পয়গম্বরগণই) দুনিয়ার তাবৎ ব্যবস্থাপনা আনজাম দিয়ে থাকেন। জীবের জন্ম ও আহার্ষের প্রয়োজন তারাই মিটিয়ে থাকেন এবং বিপদ-আপদ দূর করা তাদেরই কাজ। মুসলমানদের “আকীদা এ কখনো হতে পারে না, অথচ খ্রিষ্টানরাও এ জাতীয় “আকীদা কেবল হযরত ঈসা মসীহ (আ)-এর ক্ষেত্রেই পোষণ করে থাকে । কেননা তারা “ইত্তিহাদ' ও 'হুলুল'* আকীদায় বিশ্বাসী । এর ভিত্তিতে হযরত ইবরাহীম, মূসা ও অপরাপর আম্বিয়া “আলায়হিমু*স-সালাম সম্পর্কেও এ জাতীয় 'আকীদা তারা পোষণ করে না। প্রথম শ্রেণীর মূর্খ ও জাহিল হওয়া সত্তেও না।২ অনেক লোকের বিশ্বাস, যে শহরে কিংবা যে বস্তীতে কোন পীর বা বুযুর্গের মাযার থাকে সেই পীর বা বুযুর্গেরই বদৌলতে ও বরকতে উল্লিখিত শহর ও বস্তীর লোকেরা রিযিক পেয়ে থাকে। এছাড়া দুঃখ-কষ্টে সাহায্য-সহানুভূতি 3. আর-রাদু আলান-বাকর্, ৩৫১ পৃ. * পরশিষ্ট দেখুন । * পরিশিষ্ট দেখুন । ২. আর-রাদ্দু 'আলা'ল-বাকরী, ৩২৮ পৃ. দ-2110001002-0010
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।