আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংশ্রামী সাধকদের ইতিহাস ১৯৫ মসীহ (আ) এবং স্ব স্ব সম্প্রদায়ের সাধু-দরবেশ ও মঠের পাদ্রী-সন্যাসীদের সম্পর্কে পোষণ করত)। বুযুর্গানে দীনের মাযারে যা কিছু শুরু হয়েছিল তা ছিল সে সব কাজকর্ম ও আচার-অনুষ্ঠানের সফল অনুকরণ যেগুলো অমুসলিম জাতি- গোষ্ঠীর উপাসনালয়ে এবং তাদের সাধু ব্যক্তিদের কবরের উপর অনুষ্ঠিত হ'ত। কররবাসীদের নিকট পরিষ্কারভাবে আশ্রয় ও সাহায্য প্রার্থনার মত ব্যাপার শুরু হয়েছিল। তাদের নিকট ফরিয়াদ জানানো, দোহাই দেওয়া, চাওয়া ও দু'আ করার রেওয়াজ চালু হয়ে গিয়েছিল। তাদের কবরের ওপর বড় বড় মসজিদ নির্মাণ এবং স্বয়ং কবরগুলোকেই সিজদাগাহ বানানো, সেগুলোর ওপর প্রতি বছর মেলা বসান এবং দূর-দূরাত্তর থেকে সফর করে সেখানে আসা সাধারণ নিয়মে পরিণত হয়েছিল। হি. সপ্তম শতাব্দীর শেষে এর বাড়াবাড়ি এবং “আকীদা ও “আমলের বিপর্যয় ও বিকৃতি যে পর্যায়ে গিয়ে পৌছেছিল তার কিছুটা পরিমাপ নিন্োক্ত উদ্ধৃতি থেকে করা যাবে যা স্বয়ং শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র)-র রচনাবলী থেকে গ্রহণ করা হয়েছে। এসব উদ্ধৃতাংশে তিনি কারুর প্রশ্নের জওয়াব দিতে গিয়ে অথবা কোন আলোচনার প্রেক্ষিতে স্বীয় যুগের কোন কোন গোমরাহী ও পথত্রষ্টতার উল্লেখ করেছেন এবং এ থেকে তার যুগের ধর্মীয় অধঃপতন ও ইসলামের হর্থপণ্ডের ওপর জাহেলিয়াতের হামলা কতটা তীব্র ছিল তার কিছুটা পরিমাপ করা যাবে। বহু লোক মৃত ব্যক্তিকে একেবারেই খোদার মর্যাদায় এবং সেই যিন্দা পীর, যে তার কবরের খাদেম অথবা তার স্থলাভিষিক্ত, পয়গম্বরের আসনে বসিয়েছে। তারা মৃত ব্যক্তির কাছে নিজেদের মনোবাঞ্কা পূরণ এবং (বিপদ-আপদ দূরীকরণের নিমিত্ত দাবী-দাওয়া পেশ করে । তারা তাদের সেই যিন্দাপীর অথবা বুযুর্গকে এতটা মর্যাদা দিয়ে রেখেছে যে, সেই পীর বা বুযুর্গ যে বস্তু হালাল করবেন তাই হালাল এবং যে জিনিষকে হারাম করবেন তাই হারাম জানবে । তারা তাদের হিসাব থেকে প্রকৃতপক্ষে আল্লাহ্র খোদায়ীর. পদ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামকে নবৃওতের আসন থেকে অপসারিত করে দিয়েছে । আকছার এমনও হয় যে, কোন নও মুসলিম অথবা তার অনুসারী ভক্তিবশত সেখানে আসে এবং সাহেব-এ মাযার (মাযারের অধিবাসী)-এর নিকট কোন বাদশাহ্‌র জুলুম অবসান অথবা অপর কোন মকসূদ পূরণের জন্য দু'আ করে তখন এই সব খাদেম (মোযারের) ভেতরে ঢোকে এবং ফিরে এসে বলে, আমি হযরতের কাছে আপনার মকসূদ আরয করে দিয়েছি এবং হযরত সাহেব পয়গম্বর (সা) সাহেবকে বলে দিয়েছেন, পয়গন্বর সাহেব আল্লাহ্‌ তা'আলার দরবারে তা পৌছিয়েছেন। (এরপর) আল্লাহ তা*আলা অমুক বাদশাহর নিকট তার আস০-8100001,2-০010,

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।