ষ্ঠ অধ্যায় শায়খু'ল-ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র)-এর পূনর্জাগরণ ও সংস্কারমূলক কাজ শায়খু'ল-ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র) ইসলামের দা'ওয়াত ও সাধনাবহুল সংথাম তথা রেনেসার ইতিহাসে যে গুরুত্পূর্ণ খেদমত আনজাম দিয়েছেন যদিও তা অনেকাংশে জ্ঞান ও কর্মের নানা শাখা ও দিক জুড়ে রয়েছে তথাপি তা নিঙ্নোক্ত চার ভাগে ভাগ করা যেতে পারে যা তার সংস্কার ও পুনরুজ্জীবনের ইতিহাসে বিশেষ গুরুত্ রাখে। গুরুতৃপূর্ণ শাখা চারটি এই £ ১. তওহীদী “আকীদার পুনরুজ্জীবন ও শির্কমূলক 'আকীদা ও আচার-অনুষ্ঠানসমূহ বাতিলকরণ; ২. দর্শন, যুক্তিশান্ত্র ও 'ইল্মে কালাম-এর সমালোচনা ও কুরআন ও সুন্নাহ্র রীতি-পদ্ধতি ও পন্থাসমূহকে অগ্াধিকার প্রদান; ৩. অমুসলিম জাতিগোষ্ঠী ও বিভিন্ন ফেব্কার প্রত্যাখ্যান এবং তাদের 'আকীদা-বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও সমূহ প্রভাবের মুকাবিলা; ৪. 'ইল্মে শরীয়তের পুনরুজ্জীবন ও ইসলামী চিস্তা-চেতনার উন্মেষ ঘটানো। অমুসলিম ও অনারব জাতিগোষ্ঠীর সংস্রব ও পারস্পরিক মেলামেশা, ইসমাঈলী শী'আ ও বাতেনী হুকুমতের প্রভাব-প্রতিপত্তি, অধিকন্তু জাহিলী ও পথত্রষ্ট সৃফীদের শিক্ষা ও কর্মের ফলে সাধারণ মুসলমানদের ভেতর শির্কমূলক 'আকীদা-বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও রীতিনীতির প্রচলন হতে চলছিল। বহু মুসলমান নিজেদের ধর্মীয় নেতা, তরীকতের মাশাইখ ও পুণ্যাত্বা আওলিয়া-ই কিরাম সম্পর্কে এমন সব অতিরঞ্জিত ও শির্কমূলক ধারণা ও “আকীদা-বিশ্বাস পোষণ করতে শুরু করেছিল যা ইয়াহুদী ও খ্রিস্টানগণ হযরত “উযায়র ও “ঈসা আস০-81000010,2-০010,
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।