১৯২ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) এখানে এটাও বোঝা দরকার, স্রষ্টা ও সৃষ্টি জগতের ভেতর পার্থক্যের দু'টি মকাম রয়েছে। একটি মকাম হচ্ছে, বান্দা বিচ্ছেদের পর্যবেক্ষণ করবে এবং প্রাচ্র্য ও ভিড় তাকে পেরেশান করবে। তার হদয়-মানস এই ভিড় ও বিচ্ছেদের কারণে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় থাকবে । সে হৃদয় ও দৃষ্টির ইতস্তত বিক্ষিপ্ততার মাঝে গ্রেফতার থাকবে । কখনো প্রেম ও ভালবাসা, কখনো ভয় ও কখনো আশা-আকাঙ্ফার কারণে, যা এই সব সৃষ্ট জীবের সঙ্গে কায়েম হয়ে যায়, তার একাগ্রতা তওহীদে হাকীকী হাসিল হবে না। মানুষ যখন এই বিচ্ছেদ ও বিচ্ছিন্নতা থেকে এঁক্যের দিকে, ভিড় থেকে একত্র দিকে স্থানান্তরিত হয় তখন সে হৃদয়-মানস একাগ্রতা, মানসিক শান্তি এবং সেই লা-শরীক ও একক আল্লাহ্র তাওহীদ ও ইবাদতের মিষ্টতা ও স্বাদ লাভ করে এবং তার মন-মানস সৃষ্ট জীবের দিকে মনোযোগী থাকার পর আল্লাহ তা*আলার দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে যায়। তার মুহব্বত, তার ভয়, তার আশা-ভরসা, তার সাহায্য প্রার্থনা সব কিছুই আল্লাহ্ তাআলার সঙ্গে সম্পর্কিত হয়ে যায় । এমন অবস্থায় কতক মুহূর্তে তার মন-মানসে সৃষ্ট জীবের দিকে দৃষ্টি নিক্ষেপের সুযোগ আর অবশিষ্ট থাকে না যার সাহায্যে সে শ্রষ্টা ও সৃষ্টির মাঝে পার্থক্য করবে। আল্লাহ্র দিকে তার পূর্ণ মনোযোগ ও সৃষ্টির দিক থেকে পরিপূর্ণ পরানুখতা লাভ ঘটে যায়। ওপরে আমরা যে দ্বিতীয় প্রকার ফানার কথা আলোচনা করেছি এই অবস্থাও তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কিন্তু এরপর বিচ্ছেদের অপর একটি মকাম রয়েছে যা এর চেয়ে সমুন্নত ও উচ্চতর । আর তা হল, বান্দাহ পর্যবেক্ষণ করবে যে, সৃষ্ট জীব আল্লাহ তা'আলার সাথে কায়েম, তীর নির্দেশের অনুগত এবং তার ইচ্ছার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের সামনে সে তার ভিড় ও প্রাচূর্যকে শূন্য ও অস্তিত্বহীন. দেখবে । সে এই পর্যবেক্ষণ করবে যে, আল্লাহ তা'আলা এই সৃষ্ট বস্তুসকলের প্রতিপালক (রব), সার্বভৌম প্রভু ইলাহ), স্রষ্টা ও মালিক । এমনতরো অবস্থায় তার দিল্ (অন্তঃকরণ) আল্লাহ তা'আলার দিকে একাগ্র হয় এবং সে নিষ্ঠা ও ভালবাসা, আশা ও ভয়, সাহায্য প্রার্থনা ও আল্লাহ্র ওপর তাওয়ান্ুল এবং আল্লাহ্র জন্যই ভালবাসা ও আল্লাহ্র জন্যই বিদ্বেষ পোষণের মত অবস্থা লাভ করে। সে ত্রষ্টা ও সৃষ্টির ভেতরকার পার্থক্যকে পরিষ্কার দেখতে থাকে এবং এতদুভয়ের মাঝে পরিষ্কার পার্থক্য নির্ণয় করতে থাকে। সে সৃষ্ট জীবের ছিন্নভিন্ন রূপ ও ভিড়কেও দেখতে থাকে এবং এ কথারও সাক্ষ্য দিয়ে থাকে যে, আল্লাহ তা*আলা সব কিছুর প্রতিপালক (রব), সব কিছুর মালিক ও ড্রষ্টা («₹1]| ৩। আস-8100001,2-০010,
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।