আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্ামী সাধকদের ইতিহাস ২১ পারতেন যিনি এ সব ফেব্কার অন্তরালে নিহিত হাকীকত (মূলতন্ত্) ও গোপনীয় রহস্য, এদের অতীত ও বর্তমান, এদের সমস্ত শাখা-প্রশাখা ও এর সমস্ত উপ-ফের্কার 'আকাইদ ও ধ্যান-ধারণা সম্পর্কে ওয়াকিফহাল হবেন, হবেন সে সবের তন্্গত সমালোচনা ও প্রত্যাখ্যানের ব্যাপারে পূর্ণ ক্ষমতাবান, যার বুকে ইসলামী গায়রতের আবেগ ও এ সব ইসলাম দুশমনের বিরুদ্ধে জিহাদী জোশ ও জযবা ক্রিয়াশীল থাকবে। এসব ছাড়াও অমুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠতা ও মেলামেশা, অনারবীয় প্রভাব, 'আলিম-'উলামার অলসতা ও গাফিলতির কারণে জনসাধারণের ভেতর শেরেকী 'আমল-আকীদা ছড়িয়ে ছিল। তওহীদ ও নির্ভেজাল ধর্মের ওপর পর্দা পড়েই চলছিল। আল্লাহ্‌র ওলী ও সালেহ বান্দাদের সম্পর্কে য়াহুদী নাসারাদের ন্যায় অতিরঞ্জন ও বাড়াবাড়িমূলক ধারণা সৃষ্টি হয়ে চলেছিল। আল্লাহ্‌র ওলীদের নৈকট্যের মাধ্যমে আল্লাহ্‌র নৈকট্য লাভের ধারণা বদ্ধমূল হতে চলেছিল এবং ৮৮/১4101 ৮/10১৬:১৪8431 ₹৯-৮০৮০৯ (আমরা দেবদেবীর পূজা এজন্যই করি, এরাই আমাদেরকে আল্লাহর নিকট সান্নিধ্যে পৌছে দেবে) -এর ন্যায় জাহিলী ধ্যান-ধারণা মাথা তুলে দাড়াচ্ছিল। গায়রুল্লাহ্র দোহাই দেওয়া ও আল্লাহ ভিন্ন অপর কারুর নিকট সাহায্য প্রার্থনা করার মত বিষয়ও অনেক আলিম-'উলামার নিকট খারাপ ও আপত্তিকর ছিল না। আহ্বিয়া-ই-কিরাম ও আল্লাহ্‌র সালেহ বান্দাদের কবরের নিকট এমন সব কাজ-কর্ম হতে থাকে যে সম্পর্কে রসূলুল্লাহ (স) পূর্বেই আশংকা ব্যক্ত করে গিয়েছেন এবং মুসলমানদেরকে যে সম্পর্কে তিনি কঠোরভাবে নিষেধ করেছিলেন; অমুসলিম ও যিশ্মী (ইসলামী রাষ্ট্রের আশ্রিত অমুসলিম প্রজা)- দের রীতিনীতি, চালচলন ও তাদের সম্প্রদায়গত বৈশিষ্ট্যসমূহ অনুসরণ করা, তাদের ধর্মীয় পালা-পর্ব ও মেলায় যোগদান এবং তাদের প্রথা ও আচার-অভ্যাস গ্রহণ করতে মুসলমানেরা কোনরূপ দ্বিধা করত না। এসব শির্কমূলক জাহিলিয়াতের বিরুদ্ধে জিহাদ করা এবং খালেস ও নির্ভেজাল তওহীদের দিকে সমগ্র শক্তিসহযোগে ও খোলাখুলিভাবে দাওয়াত দেবার জন্য এমন একজন মুজাহিদ 'আলিমের প্রয়োজন ছিল যার প্রতিভা ও বুদ্ধিমত্তা শিরক-এর পার্থক্য খুব ভাল রকম বুঝতে সক্ষম, যিনি জাহিলিয়াতকে তার যাবতীয় আবরণ ও বাহ্যিক বেশভূষায় আচ্ছাদিত অবস্থায়ও চিনতে পারেন, যিনি তওহীদের মূলতন্ত্ব (হাকীকত) শেষ যুগের কিতাবাদি, অজ্ঞ ও জাহিল মুসলমানদের পারস্পরিক ক্রিয়াকলাপ এবং যুগের রসম-রেওয়াজের পরিবর্তে সরাসরি কুরআন, সুন্নাহ্‌ ও সাহাবায়ে কিরামের আমল থেকে শিখেছেন, বুঝেছেন, যিনি বিশুদ্ধ "আকীদার ঘোষণা দিতে ও প্রকাশ করতে /দ/-2110001002-0010

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।