আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখামী সাধকদের ইতিহাস ১৯১ করবে না। এটাই সেই বিশুদ্ধ অন্তঃকরণ, দীন-ই হানীফপন্থী তওহীদবাদী মুসলিম মু'মিন যার ভেতর নবী মুরসালওয়ালা মা'রিফত, গবেষণা, বিশ্লেষণ ও তওহীদ পাওয়া যায়। এটাই সেই মকাম যার ওপর আন্বিয়া-ই কিরামের অনুসারিগণ অধিষ্ঠিত হয়ে থাকেন এবং এটিই ফানা-ই মাহমূদ তথা প্রশংসিত ফানা'। এই মকামে অধিষ্ঠিত ব্যক্তিবর্গেরই প্রশংসা করেছেন আল্লাহ রাববু'ল- “আলামীন এবং তাদেরকে আওলিয়া-ই মুস্তাকীন, পুণ্যাত্রা সংস্কারকদের দল ও বিজয়ী সেনাবাহিনীর অন্তর্ভূক্ত করেছেন। অবশিষ্ট ফানা ফি'ল-ওজুদওয়ালাদের কিসিম ৪ (তওহীদ-ই ওজ্দী অথবা ওয়াহদাতু'ল-ওজুদ) আর তা হল কারামেতা (মুসলমানদের ভেতর একটি বিভ্রান্ত সম্প্রদায় । [অনুবাদক)-দের মত ফিরআওন বংশধরদের গবেষণা কিংবা বিশ্লেষণ ও তওহীদের মা'রিফাত। সূফী বুযুর্গ ও পুণ্যাত্থা বান্দাদের কারুর নিকটই এর এ অর্থ ছিল না। সৃষ্টি জগতের ভেতর যে জিনিষই আমি আমার চোখ দিয়ে দেখি তাই আসমান-যমীনের "রব" তথা প্রভু-প্রতিপালক, একথা কেবল তারাই বলতে পারে যারা ধ্বংসাত্মক রকমের গোমরাহ ও পথভ্রষ্ট এবং যারা বুদ্ধি-বিভ্রান্ত অথবা ্রান্ত আকীদা-বিশ্বাসের.খপ্পরে পতিত কিংবা যারা ক্ষিপ্ততা ও ধর্মদ্রোহিতার ভেতর কোন একটির শিকার । সমস্ত মাশাইখ-এ কিরাম[্দীন ইসলামের ভেতর ষারা নেতৃত্বের আসনে সমাসীন এবং যাদেরকে অনুসরণ করা হয়ে থাকে তাঁরা সকলেই এই মত ও পথের ওপরই একমত যা এই উন্মাহ্‌র প্রাচীন বুযুর্গ ও ইমামগণের পথ ও মত ছিল আর তা হল, স্রষ্টা সুবহানাহু ওয়া তা“আলা সৃষ্টিগত থেকে একেবারেই স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী । তার সৃষ্টি জগতে তার সত্তার যেমন কোন অংশ নেই, তেমনি তীর সত্তার মাঝেও তীর সৃষ্টি জগতের কোন অংশ নেই। তারা সকলের এ বিষয়ে একমত, অসৃষ্ট বস্তু (--3)-কে সৃষ্ট বস্তু (৬১৮১) থেকে পৃথক এবং ত্ষ্টাকে সৃষ্ট জীব বা সৃষ্টি (৬৯) থেকে বিশিষ্ট জানতে হবে, বুঝতে হবে । এ বিষয়ে তাদের যে সব বাণী ও উক্তি বর্ণিত হয়েছে এই সংক্ষিপ্ত নিবন্ধে তা বলার সুযোগ নেই। তীরা এও বলেছেন, হৃদয়-মানসে কখনো কখনো এমন সব অসুখ-বিসুখ তথা রোগ-ব্যাধি ও সন্দেহ এসে দেখা দেয় এবং কোন কোন লোকের ওপর এমন সব অবস্থা জেকে বসে যে, তাদের সৃষ্টিজগতের অস্তিত্ব পর্যবেক্ষণের সুযোগ ঘটে এবং তারা ন্যায়-অন্যায় তথা ভালমন্দের ভেতর পৃথকীকরণ শক্তির দুর্বলতা কিংবা লোপ পাবার কারণে তাকেই অর্থাৎ সৃষ্টি জগতকেই আসমান যমীনের স্রষ্টা ভাবতে শুরু করে। যেমন এক ব্যক্তি সূর্যের একটি আলোক-রশ্মি দেখছে এবং ভাবছে এটাই সেই আসমানের সূর্য । //-2110001002-0010

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।