আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

১৯০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) আরও একটি অবস্থা আছে যাকে কখনো-সখনো ফানা নামে অভিহিত করা হয়। আর তা হল, মানুষ এ কথার সাক্ষ্য দেবে, আল্লাহ ছাড়া কোন বস্তুরই অস্তিত্ব নেই এবং স্রষ্টার অস্তিতুই সৃষ্টিজগতের অস্তিত্ব এজন্য যে, প্রভু ও ভূত্যের মাঝে কোন পার্থক্য নেই। এ জাতীয় ফানা*র ধারণা কিংবা বিশ্বাস সে সমস্ত পথভ্রষ্ট ও ধর্মদ্রোহী (মুলহিদ)-দের যারা হুলূল* ও ইন্তিহাদ*-এর “আকীদায় বিশ্বাসী। দৃঢ় চিত্তের অধিকারী বুযুর্গের ভেতর কেউ যদি বলেন যে, আল্লাহ ভিন্ন আর কিছুই আমার দৃষ্টিগোচর হয় না অথবা আমি গায়রুল্লাহ্র দিকে দৃষ্টিপাত করি না কিংবা এই জাতীয় অন্য কোন কথা বলেন তখন তার অর্থ হয় এই যে, তাঁকে ছাড়া কোন স্রষ্টা কিংবা তাকে ভিন্ন কোন কুশলী ব্যবস্থাপক অথবা তিনি ব্যতিরেকে কোন মা'বৃদ আমি দেখতে পাই না অথবা আমি ভালবেসে বা ভীতি সহকারে কিংবা আশা-ভরসার সঙ্গে তিনি ভিন্ন অপর কারোর ওপর দৃষ্টি নিক্ষেপ করি না এজন্য যে, নিয়ম হল, চোখ সাধারণত তাকেই দেখে যার সঙ্গে হৃদয়-মন জড়িত। যার কোন জিনিসের সঙ্গে ভালবাসার সম্পর্ক স্থাপিত হবে অথবা আশা-অকাঙ্ফার সম্পর্ক কিংবা ভয়-ভীতি ও ঈর্ষার সম্পর্ক অথবা হৃদয়-মনের সঙ্গে সম্পর্কিত এমন কিছু নয় তখন অন্তর-মানসে তার দিকে মনোনিবেশের কোন ইচ্ছাই জাগবে না, তার দিকে চোখ তুলেও চাইবে না এবং তাকেও দেখবে না। যদি কখনো তার প্রতি চোখ পড়েও যায় তবে তা হবে আচন্বিতে অথবা শুধুই চোখ পড়বে । যেমন কোন লোক কোন দেওয়াল কিংবা পাচিল অথবা এমন কোন জিনিষ দেখে যার সাথে তার হৃদয়-মন সম্পর্কিত নয়। পুণ্যাত্থা বুযুর্গগণ কখনো-সখনো নির্ভেজাল তওহীদ এবং পরিপূর্ণ ইখলাস তথা নিষ্ঠা সম্পর্কে কথা বলেন। তার অর্থ হয় এই যে, বান্দাহ্‌ গায়রুল্লাহ (আল্লাহ্‌ ভিন্ন সকল বন্তুনিচয়)-র দিকে দৃকপাতই করবে না এবং আল্লাহ্‌ ভিন্ন অন্য কিছুকে ভালবাসবে না কিংবা ভয় করবে না অথবা আশা নিয়ে তার দিকে চোখ তুলেও চাইবে না, বরং হৃদয়-মন তামাম সৃষ্টিজগত থেকে একেবারেই খালি ও মুক্ত থাকবে । (আর তাকালেও) সে সবের দিকে সে আল্লাহ্‌র নূরের সাথে দেখবে । সত্যেরই মাধ্যমে শুনবে এবং সত্যেরই শক্তিতে সে চলবে । আল্লাহ্‌ যাকে ভালবাসেন তাকে সে ভালবাসবে; আল্লাহ্‌ যার প্রতি বিদ্বেষ পোষণ করেন তার প্রতি সেও বিদ্বিষ্ট মনোভাব পোষণ করবে । আল্লাহ যাকে বন্ধু বানান তাকে সেও বন্ধু বানাবে এবং আল্লাহ্‌ যার সাথে শক্রতা করেন সেও তার সাথে শত্রুতা করবে। তার ব্যাপারে আল্লাহকে ভয় করবে এবং আল্লাহ্‌র ব্যাপারে তাকে ভয় ২ পরিশিষ্ট দেখুন । -অনুবাদক । /-2110001002-0010

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।