আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখামী সাধকদের ইতিহাস ১৮৯ “আবিদ (ইবাদত গুযার, 'ইবাদতকারী) লোকদের ক্ষেত্রে। তাদের ভেতর কেউ কেউ কুরআন মজীদের তেলাওয়াত শুনে বেহুশ হয়ে যেত। কেউ কেউ মারাও গেছে। উদাহরণ হিসাবে আবূ জুহায়র নাবীনা (অন্ধ), বসরার কাী যুরারাহ ইবৃন আবী আওফার নাম উল্লেখ্য। তেমনি সূফী বযুর্গদেরও ফানা ও নেশাগ্রস্ততার এমন সব অবস্থা লাভ ঘটেছে যে, এমনতরো অবস্থায় তাদের ভেতর হুশূ-বুদ্ধি ও সুস্থ বিবেচনা শক্তি লোপ পেয়েছে । এমনতরো অবস্থায় অনেক সময় তাদের মুখ দিয়ে এমন সব কথা বেরিয়ে যেত যে, হুশ ফিরে পাবার পরে তারা প্রকাশ্যে ভুল বুঝতে পারতেন। শায়খ বায়েযীদ বিস্তামী, শায়খ আবুল হাসান নূরী ও শায়খ আবূ বকর শিবলী (র) এ অবস্থার সম্ঘুখীন হয়েছেন এবং তাদের থেকে এ ধরনের অনেক ঘটনা বর্ণিত হয়েছে। কিন্তু আবূ সুলায়মান দারানী, মা“রূফ কারী, ফুযায়ল ইবনে 'ইয়াদ, বরং জুনায়দ বাগদাদী (র) প্রমুখ থেকে এ ধরনের কোন ঘটনা বর্ণিত হয়নি। এমন অবস্থায়ও তাঁদের হুশ-বুদ্ধি ও বিবেচনা শক্তি লোপ পায় নি এবং তারা এ জাতীয় ফানা ও মত্ততাবস্থার মধ্যে পতিত হতেন না। এই সব কামিল বুযুর্গদের মন-মস্তিষ্ধে আল্লাহ্‌র মুহব্বত ও তার ইচ্ছা-আকাঙ্া ছাড়া আর কিছু থাকে না। তাদের জ্ঞান এত ব্যাপক ও বিস্তৃত এবং তারা এতখানি বিবেচনা শক্তির অধিকারী হন যে, সব কিছুই তাদের চোখে সে সবের নিজস্ব রূপ ও আকৃতিতে ধরা পড়ে। সৃষ্টিজগত তাদের ধরা-ছোয়ার বাইরে কিংবা অস্তিতুহীন হয় না। তাদের দৃষ্টিতে সৃষ্টিজগত আল্লাহ্র হুকুম ও ইচ্ছার সাথে প্রতিষ্ঠিত, তারই ইচ্ছার অনুগত ও অধীন প্রতিভাত হয়, বরং তসবীহ-তাহলীল ও ফরমীবরদারীর ভেতর মশগুল দৃষ্টিগোচর হয়। এভাবে এই পর্যবেক্ষণ তাদের অন্তরৃষ্টি ও আল্লাহ্‌র স্মরণকে বাড়িয়ে দেয় এবং তার মা'রিফত (পেরিচয়)। ইখলাস (নিষ্ঠা), তাওহীদ ও “ইবাদত-বন্দেগী বর্ধিত করে। এটাই সেই হাবীকত যার দিকে কুরআন আহ্বান জানিয়েছে এবং এটাই মু'মিন, তত্জ্ঞ পণ্ডিত, ওলীয়ে কামিল ও দরবেশ 'আরিফগণের মকাম। আর আমাদের পয়গন্থর সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লাম এদের সকলেরই ইমাম, সর্দার ও তাদের ভেতর পরিপূর্ণতম ও সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত । এজন্য যখন তার মি'রাজ হ'ল, সেখানে গিয়ে আল্লাহ্‌র আয়াতসমূহ তথা নিদর্শনাবলী প্রত্যক্ষ করলেন এবং আল্লাহ্‌র সঙ্গে কথাবার্তা ও অন্তরঙ্গ আলাপ হল, অতঃপর তিনি এই জগতে প্রত্যাবর্তন করলেন তখনও তার অবস্থার মাঝে কোনরূপ পরিবর্তন ঘটেনি এবং এর কোন প্রভাব-প্রতিক্রিয়াও কেউ তার মাঝে অনুভব করে নি, অথচ এমত ক্ষেত্রে হযরত মূসা (আ) বেহুশ ও আত্মবিলুন্তির মাঝে নিক্ষিপ্ত হতেন । আড০-81000010,2-০010,

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।