আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

১৮৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) পড়ল। বন্ধু বলল £ আমি তো নদীতে লাফিয়ে পড়েছিলাম । তুমি কেন আমার পেছনে লাফিয়ে পড়লে? সে বলল £ তোমার ভালবাসা আমার বুদ্ধি-বিভ্রম ঘটিয়েছিল। আমার কোন হুশ ছিল না, এমন কি আমার মনে হয়েছে যে, তুমি আর আমি একই। এই মকামে পৌছে অনেক লোকেরই পা পিছলে গেছে। তারা মনে করেছে, এই হচ্ছে “ইত্তিহাদ” বা (স্রষ্টা ও সৃষ্টির) মিলন এবং প্রেমিক প্রেমাস্পদের সঙ্গে মিলে এক হয়ে যায়, এমন কি তাদের আসল অস্তিত্বের কোন পার্থক্যই আর অবশিষ্ট থাকে না। এ ধারণা একেবারেই অমূলক ও ভ্রান্ত স্রষ্টার সঙ্গে কোন বন্তুই মিলে-মিশে এক হতে পারে না, বরং ঘটনা হলো, কোন বন্তুই কোন বস্তুর সঙ্গে মিলে এক হতে পারে না। দু'টি বস্তুর মধ্যে পরিপূর্ণ মিলন কেবল তখনই হতে পারে যখন সেই দু'টি বস্তু বদলে যায় অথবা নষ্ট হয় কিংবা তাদের মিলনে তৃতীয় এক বন্তুর সৃষ্টি হয়, যখন কোনটিই আর স্বরূপে কিংবা স্ব-আকৃতিতে অবশিষ্ট থাকে না। যেমন পানি, দুধ, পানি ও মদ একত্রে মিশে তৃতীয় এক জিনিস তৈরি হয়। অবশ্য পছন্দনীয় ইরাদা (ইচ্ছা, আকাঙক্ষা) ও অপছন্দনীয় ইরাদায় মিলন হতে পারে । দু'জন ব্যক্তি পছন্দনীয় ও অপছন্দনীয় ইচ্ছার ভেতর এক হতে পারে । একজন যাকে ভালবাসে, অপরজনও তাকে ভালবাসে । একজন যাকে ঈর্ষা করে, অপরজনও তাকে ঈর্ষা করে। একজন যে জিনিস পছন্দ করবে, অপরজনও সেই জিনিসই পছন্দ করবে । ঠিক তেমনি একজন যার সাথে শক্রতা করবে, অপরজনও তার সাথে শত্রুতা করবে। কিন্তু সেই পরিপূর্ণ ফানা বা ধ্বংস ও বিলুপ্তি যার ভেতর অপরাপর অস্তিতৃসমূহ একেবারেই অস্তিতৃহীন হতে শুর হয় আর তার উপস্থিতি ও অনুভূতিটুকু পর্যস্ত অবশিষ্ট থাকবে না, এটি একটি অপূর্ণ মকাম। হযরত আবূ বকর ও হযরত ওমর (রা)-এর মত বুযুর্গ আওলিয়া-ই কিরাম॥ মুহাজির ও আনসারদের ভেতর যাদের অগ্রগামিতা ও শ্রেষ্ঠ স্বীকৃত, তারা এই ফানা"র ভেতর পতিত হন নি। যখন তারাই এর থেকে উর ছিলেন তখন আহ্বিয়া-ই কিরাম-এর কথা উল্লেখ নিম্প্রয়োজন। এ ধরনের স্বাদ, রুচি ও অবস্থা সাহাবা-ই কিরামের পরবর্তী লোকদের ক্ষেত্রে দেখা গেছে। তাদের মন-মানসের ওপর কোন কোন সময় এমন ঈমানী অবস্থা (-/-১:5 ) দেখা দিত যে, তাদের হুশ-বুদ্ধি ও বিবেচনা শক্তি লোপ পেয়েছে। সাহাবা-ই কিরাম (রা) বড় পরিপূর্ণ হালত এবং শক্তিশালী মন-মানসের অধিকারী ছিলেন। ঈমানী হালত ও কায়ফিয়াতের সময় তাদের বুদ্ধি-বিভ্রম কিংবা হুশ-জ্ঞানের বিলুপ্তি যেমন ঘটত না, তেমনি তাদের ভেতর পর্দা বা যবনিকা, দুর্বলতা, মাতলামি ও আত্মবিলুপ্তি, ফানা অথবা আত্মবিহবলতা ও উন্মা্ততার অবস্থাও সৃষ্টি হত না। এ অবস্থার সূচনা হয় তাবি'ঈদের যুগে বসরার রিয়াযতকারী অত্যধিক আড০-21000010,2-০010,

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।