আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

১৮৬ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) ফানা" তিন প্রকার ঃ ফানা'-র একটি মকাম তাই, যা আহ্বিয়া-ই কিরাম (আ) ও ওলীয়ে কামিলগণের হাসিল হয়ে থাকে । আরেকটি মকাম সেই সমস্ত ওলী ও পুণ্যাত্বার হাসিল.হয়ে থাকে যারা কামালিয়াত ও তরক্ীর সেই দরজায় উপনীত হন না। একটি মকাম মুনাফিক, মুলহিদ (ধর্মদ্রোহী) ও সাদৃশ্যবাদীদের ৷ প্রথম মকাম হল, আল্লাহ্‌ ব্যতিরেকে সব কিছুই সে এমনভাবে বিস্মৃত হবে যে, কেবল আল্লাহ্‌র জন্যই প্রেম-ভালবাসা ও আল্লাহরই জন্যই “ইবাদত-বন্দেগী, আল্লাহরই ওপর তাওয়ান্ুল বা ভরসা স্থাপন এবং কেবল আল্লাহরই কামনা অবশিষ্ট থাকবে । এর বাইরে আর কিছুর অস্তিত্ব থাকবে না। শায়খ বায়েষীদ বিস্তামীর কথিত এই উক্তি ১১১:3। +১১।১ তিনি যা চান একমাত্র তা ভিন্ন আর কিছুই আমি চাই না)-এর এই অর্থই গ্রহণ করা উচিত অর্থাৎ আল্লাহ্‌র ইচ্ছা ও অভিরচিই একমাত্র আমার ইচ্ছা-অভিরুচি। আর এর দ্বারা ধর্মীয় ইচ্ছা-ইরাদা বোঝানোই আমার উদ্দেশ্য। বান্দাহ্র কামালিয়াত এটাই যে, তার থাকবে যার ইরাদা আল্লাহ করবেন, তিনি যাতে রাষী হন এবং যা তিনি পছন্দ করেন। এর অর্থ সেই সব খোদায়ী আদেশ-নির্দেশ যার ভেতর বাধ্যতামূলক কিংবা ইচ্ছাধীন নির্দেশ থাকবে । এটাই ফেরেশ্তাকুল, আম্বিয়া 'আলায়হিমু'স-সালাম এবং সালিহীন বান্দাহ্দের মকাম। যার এই মকাম হাসিল হয়েছে তার 'কাল্ব-ই সালীম' তথা বিশুদ্ধ অন্তঃকরণরূপ সম্পদ হাসিল হয়েছে (১১... 45 4441 5। ১০31)। “উলামায়ে কিরাম এর এই তাফসীর করেছেন যে, বিশুদ্ধ অন্ত£করণ গায়রুল্লাহ্র "ইবাদত-বন্দেগী কিংবা গায়রুল্লাহ্‌র ইচ্ছা-অভিরুচি অথবা গায়রুল্লাহ্র প্রেম ও ভালবাসা থেকে পাক পবিত্র হবে। এর নাম ফানা" রাখা হোক অথবা না রাখা হোক, এটাই ইসলামের প্রা ও শেষ এবং এটাই দীনের গোপন ও প্রকাশ্য তত্ব। ফানা'র দ্বিতীয় প্রকার ছিল এই যে, আল্লাহ্‌ ভিন্ন অপর কিছুর পর্যবেক্ষণ থেকে একেবারেই মুক্ত ও বেপরোয়া হয়ে যাবে । এটি এমন একটি মকাম, বহু সালিক (অধ্যাত্ম পথের পথিক)- কে যার সম্মুখীন হতে হয়। তাদের কলবের ঘিক্র, “ইবাদত ও এশী প্রেমের দিকে আকর্ষণ এবং এমন প্রবল মোহ সৃষ্টি হয় যে, তাদের মন-মানস আল্লাহ ভিন্ন অপর কিছুর পর্যবেক্ষণের তাপ কিংবা শক্তি সইতে পারে না এবং স্বীয় লক্ষ্য ও উদ্দেশ্য ভিন্ন আর কিছু দেখতে পারে না। গায়রুল্লাহ্র তাদের দিলে ঠাই হয় না, এমন কি তার অনুভূতিটুকু পর্যন্ত অবশিষ্ট থাকে না। এই মকামে যেভাবে এই মোহ ও আকর্ষণের ভূমিকা রয়েছে ঠিক তেমনি কোন দরজায় তাদের মন-মানসের দুর্বলতারও ভূমিকা রয়েছে। কুরআন মজীদে রয়েছে ই আড০-21000010,2-০010,

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।