আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) দিয়েছিল যে, তারা মুসলমানদেরকে তন্তগতভাবে মুকাবিলা করবে, নবুওতে মুহাম্মদী (সা)-এর ওপর আপত্তি তুলবে এবং খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠতু সম্পর্কে পুস্তক রচনা শুরু করবে । এর যোগ্য প্রত্যন্তর দেবার জন্য এমন একজন 'আলিম ও মুতাকাল্লিমের প্রয়োজন ছিল যিনি খ্রিস্টবাদ ও অপরাপর ধর্ম সম্পর্কে বিস্তৃত ও গভীর অধ্যয়ন করেছেন, আসমানী কিতাব ও সে সবের পরিবর্তন তথা বিকৃতি সম্পর্কে যিনি পুরোপুরি অবহিত, বিভিন্ন ধর্মের পারস্পরিক তুলনা ও বিচারের কাজ যিনি অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে পারেন, যিনি ইসলামের সত্যতা ও শ্রেষ্ঠতুকে শক্তিশালী ও কার্যকরভাবে পাণ্তিত্যপূর্ণ উপায়ে তুলে ধরতে পারেন এবং বুদ্ধিদীপ্ত ও যৌক্তিক উপায়ে বা আস্থার সঙ্গে যিনি অপরাপর ধর্মের লোকদেরকে ইসলামের দাওয়াত দিতে সক্ষম । এ সব খ্রিস্টান তার্কিক, সমালোচক ও লেখকদের হামলার চেয়েও অধিকতর বিপজ্জনক হামলা ছিল একটি নামমাত্র মুসলিম ফেকারি -যার নাম বাতেনিয়া ফেরকা-_যাদের ধর্মবিশ্বাস ও শিক্ষা ছিল অগ্নিপূজকদের *আকীদা-বিশ্বাস, প্লেটোনিক চিন্তাধারা ও বিপজ্জনক রাজনৈতিক লক্ষ্যের এক অদ্ভুত ও অত্যাশ্চর্য জগা-খিচুড়ি। এরা ও এদের বিভিন্ন শাখা (ইসমাঈলী, হাশীশী, দুরযী, নুসায়রী) মুসলমানদের বিরুদ্ধে অমুসলিম শক্তির ও বাইরের হামলাকারীদের সব সময় সাহায্য করতে থাকে এবং অধিকাংশ সময় এদেরই আন্দোলন ও ষড়যান্ত্রে কারণে মুসলিম দেশগুলোর ওপর বাইরের হামলা হয়েছে। শাম ও ফিলিস্তীনের ওপর ক্রুসেড আক্রমণের সময় তারা ত্রুসেডারদের সহযোগিতা প্রদান করে । এর ফল দীড়াল এই যে, ক্রুসেডাররা যখন শামের ওপর অধিকার জমিয়ে বসে তখন বাতেনী ফের্কার লোকদেরকেই তারা তাদের আস্থাভাজন ও নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিয়েছিল এবং এভাবেই তারা তাদের সাহায্যের প্রতিদান দিয়েছিল। যঙ্গী ও আয়্যুবী শাসনামলে এরা সর্বদাই ষড়যন্ত্র ও বিদ্রোহে লিপ্ত থাকে । অষ্টম শতাব্দীতে তাতারীরা যখন শামের ওপর হামলা চালায় তখন তারা প্রকাশ্যভাবে ও খোলামেলা তাতারীদের সহযোগিতা দেয় এবং মুসলমানদের ভীষণভাবে ক্ষতি্রস্ত করে। এছাড়া তারা মুসলমানদের মধ্যে সব সময় মানসিক বৈকল্য ও অস্থিরতা, ধর্মের প্রতি অনাস্থা ও বিদ্রোহ বিস্তার, ধর্মহীনতা ও ধর্মদ্রোহিতা প্রচারে নিরন্তর ব্যাপৃত থাকত এবং মুসলমানদের ধর্সীয় দুর্গে পঞ্চম বাহিনীর সদস্য হিসাবে কাজ করত । এসবের স্বাভাবিক দাবী ছিল, এসব ফেব্কার ওপর জ্ঞানগত ও কার্যকর আঘাত হানতে হবে, তাদের 'আকীদা-বিশ্বাস ও উদ্দেশ্যের পর্দা খুলে দিতে হবে, মুসলমানদেরকে এদের সম্পর্কে সতর্ক ও সাবধান করে দিতে হবে এবং ইসলামের প্রতি শত্রুতামূলক কার্যকলাপের জন্য তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে । এ কাজও একমাত্র তিনিই আনজাম দিতে /দ/-2110001002-0010

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।