সংশ্রামী সাধকদের ইতিহাস ১৮১ তার অবস্থা সম্পর্কে যিনি জানেন কেবল তিনিই বুঝবেন একথা বলে প্রকারান্তরে তিনি তার নিজের অবস্থাই বর্ণনা করেছেন । প্রশান্তি ও আনন্দ এই ঈমান, ইয়াকীন ও আল্লাহ্ তা*আলার সঙ্গে এই নির্ভেজাল সম্পর্ক, সৃষ্টি জগত থেকে পরিত্রাণ, চিত্তের মুক্তি ও সম্পর্কহীনতার পর মানুষের এমন প্রশান্তি ও আনন্দ লাভ ঘটে যে, এই জীবনেই সে জান্নাতী সুখ ও স্বাদ পেতে থাকে। শায়খু'ল-ইসলাম (র) [ইবনে কায়্যিম বর্ণিত] স্বয়ং একবার বলেছিলেন $ ৯১৯১) ০ ৩৯০৪৮৯০৭০৭2 ভা 91 (মুমিনের জন্য) দুনিয়াতেই এমন এক জান্নাত (বেহেশত) রয়েছে, যে এখানে প্রবেশ করেনি সে পরকালীন জান্নাতেও প্রবেশ করবে না ।১ চক্ষুম্মান লোকেরা জানেন, আল্লাহ্ তা'আলা কখনো কখনো তার মুখলিস (নিষ্ঠাবান, অকপট) বান্দাদেরকে এই জীবনেই ₹ ৯১১ +4:/০ ৪১৯ ৩১০১৯৪ -এর সম্পদ দান করেন এবং বান্দা এর নমুনা (দুনিয়ার বিস্তৃতির পরিমাণ মাফিক) এখানেও দেখে নেন। শায়খু'ল ইসলাম (র) ও তীর বন্ধু-বান্ধবদের বিবরণ থেকে জানা যায়, তিনি এই সম্পদ লাত করেছিলেন। স্বয়ং একবার উত্তেজিত হয়ে তিনি বলেছিলেন ৪ ০০৯১ | ৬১৯৮০ ৬৪ ১৮১১০৪৩ এই 91 ৬৯ ৮০৪1 ৮১৪৮৪ -০৮১5১৮০ ভতগ পর দুশমন আমার কি করবে? আমার জান্নাত, আমার বেহেশতী বাগিচা আমার বক্ষে; যেখানেই যাই কিংবা থাকি না কেন, তা আমার সাথেই থাকবে ।২ এই প্রশান্তি ও তুষ্টির সম্পর্ক জীবতকালে এবং মৃত্যু-পরবর্তীতে তার সাথেই থেকেছে। ইবনে কায়্যিম (র) লিখেছেনঃ একবার আমি তাঁকে স্বপ্নে দেখলাম । আমি কতকগুলো মন্দ কাজ সম্পর্কে তার সাথে আলোচনা করলাম। এতে তিনি বললেনঃ ৪ 4 ১১১৭।১ 0১। ৬৯০০৮৪ 05। ভাই! আমার সম্বন্ধ তো আনন্দ ও প্রফুল্লতার সঙ্গে ।৩ ১. আর-রাদ্ু'ল-ওয়াফির, পৃ. ৩৬। ২. আল-ওয়াবিল আস-সায়্যিব, পূ. ৬৬। ৩. ইগাছাতু'ল-হিফান। /-2110001003-001
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।