১৭৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) তার বদান্যতা এত দূর গিয়ে পৌছেছিল যে, যখন দেবার মত কিছু থাকত না, তখন শরীরের কাপড় খুলেই দিয়ে দিতেন। ৯:৭১ 4 ০৯৮২ 6১১ লতি আত 9 ৯ ৩৯ ১৬ - ০1১5৮] তিনি অকাতরে দান করতেন। যখন দেবার মত কিছু থাকত না তখন নিজের কোন পরিধেয় কাপড়ই তাকে দিয়ে দিতেন এবং দরিদ্র ও অভাবী লোকদের প্রয়োজন মেটাতেন।১ ০5 1৬০ ১১১৯৪ ০০৮৯৪১/1৩ ২৪৪০|। ২১৯৪ ০০ ০০৯৬ 5৩৩ খাবারের ভেতর থেকে একটা দু'টো রুটি তিনি বাচিয়ে রাখতেন এবং নিজের প্রয়োজন উপেক্ষা করে অন্যকে তা দিয়ে দিতেন।২ নিজের মুকাবিলায় অপরকে প্রাধান্য দান (3.১21)-এর একটি নাযুক মকাম হণ, মানুষ তার শত্রু ও প্রতিপক্ষের সাথে উদার ও খোলা মন নিয়ে বরং ক্ষমা ও অনুথহ এবং এর চেয়েও অগ্রসর হয়ে দু'আ ও কল্যাণ কামনা নিয়ে মিশবে। এই মকাম কেবল তারাই লাভ করতে পারে যারা আত্মন্তরিতা ও জৈবিক কামনা-বাসনাগুলোকে পিছে ফেলে বহু দূরে এগিয়ে গেছেন এবং যাদের ওপর আল্লাহ্র অনুথহরাজির এমন বর্ষণ হয়েছে, যারা শাস্তি-সুখ এত বেশী পরিমাণে লাভ করেছেন যে, তারা এসব বিরোধিতাকে মুকাবিলায় অত্যন্ত তুচ্ছ ও উপেক্ষণীয় মনে করেন এবং যাদের ভেতর স্বীয় দুশমন ও বিরোধীদের জন্যও কল্যাণ কামনা ও সহানুভূতির প্রেরণা সৃষ্টি হয়। ওপরে বলা হয়েছে, ৭০৯ হিজরীতে যখন তিনি দ্বিতীয়বারের মত মুক্তি পান, তখন একদিন সুলতান তাকে একা পেয়ে তার নিকট সেসব কাষীর ব্যাপারে ফতওয়া নিতে চান যারা জাশনগীরকে সমর্থন ও সহযোগিতা যুগিয়েছিল এবং সুলতানের অপসারণ ও পদছ্যুতির পক্ষে ফতওয়া প্রদান করেছিল। সুলতান এও বলেছিলেন, এসব কাষী আপনার বিরুদ্ধেও হাঙ্গামা সৃষ্টি করেছিল এবং আপনাকে কষ্ট দিয়েছিল। এর উত্তরে ইবনে তায়মিয়া (র) সেসব লোকের প্রশংসা করেছিলেন, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে তাদের পক্ষে সুপারিশ করেছিলেন এবং তাদের হত্যা করা থেকে সুলতানকে নিবৃত্ত রাখেন। তার সবচেয়ে বড় প্রতিপক্ষ কাষী ১. এ, পৃ-১৫৭। ২. আল-কাওয়াকিবু'দ-দুরিয়া, পৃ. ১৫৭। আস০-8100001,2-০010,
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।