আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্ামী সাধকদের ইতিহাস ১৯ পেচালো এঁশী দর্শন ও একটি মোটা 'আকাইদের শরাহ (ব্যাখ্যা, ভাষ্য) তৈরি হয়ে যায় যার ওপর থীক দর্শনের প্রতিদ্বন্ী ও প্রতিপক্ষ হওয়া সত্তেও এর চিন্তাধারার বেশ ভাল রকম প্রভাব এতে পড়েছিল। এ অবস্থার বিরুদ্ধে কুরআন ও সুন্নাহর রূহ (প্রাণ, আত্মা) সর্বদাই বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে থাকে। মুসলিম উন্মাহর একটি উল্লেখযোগ্য অংশ এসব বিস্তারিত দার্শনিক বর্ণনা ও মুতাকাল্লিমসুলভ জটিল ব্যাখ্যার বিরোধী হিসেবে বিরোধিতা অব্যাহত রাখেন। কিন্তু কুরআন-সুন্নাহ্র যথার্থ ও কার্যকর মুখপাত্র হিসেবে ভূমিকা পালনের জন্য এমন একজন শক্তিশালী ঈমান, সুবিস্তৃত জ্ঞান ও সৃক্ষসদৃষ্টিসম্পন্ন “আলিমের প্রয়োজন ছিল যিনি এ বিষয়ে সুদৃঢ় ঈমান রাখেন, কুরআন ও সুন্নাহ্‌র স্বতঃপ্রকাশিত অর্থসমূহ, আল্লাহ্‌র সত্তা ও গুণাবলী সম্পর্কে তার বর্ণনা ও ব্যাখ্যা-বিশ্লেষণই যথেষ্ট, যিনি তার মেধা, প্রতিভা ও গভীর অধ্যয়নের মাধ্যমে দর্শনের প্রতিটি নাড়ী-নক্ষত্র সম্পর্কে অবহিত, যিনি গ্রীক পণ্ডিতদের বাণী ও উক্তি, ধ্যান-ধারণা ও ধর্মীয় চিন্তাধারার জ্ঞানগর্ভ সমালোচনা করতে পারেন, সে সবের মৌলিক দুর্বলতা সম্পর্কে যিনি ওয়াকিফহাল এবং যিনি তার গভীর চিন্তা ও গবেষণার সাহায্যে 'ইলমে কালামের তলদেশ পর্যন্ত পৌছে গেছেন, বিভিন্ন মযহাব ও মুসলিম ফেরকার সৃষ্ষাতিসৃক্্ম মতভেদগুলো সম্পর্কে যিনি অবগত, “ইলমে কালামের গোটা ইতিহাস ও এর চূড়ার ওপর যাঁর দৃষ্টি রয়েছে, তার পরিপূর্ণ অধ্যয়ন ও অভিজ্ঞতা দ্বারা তার ভেতর কুরআন ও সুন্নাহর স্বতঃগ্রকাশিত অর্থসমূহ ও সাহাবায়ে কিরাম ও প্রথম যুগের “উলামায়ে মুজতাহিদীনের ওপর গভীর আস্থা ও সুদৃঢ় বিশ্বাস ও তার সমর্থন তথা প্রতিনিধিত্ব ব্যাপারে প্রবল আবেগ ও অদম্য ইচ্ছা সৃষ্টি হয়েছে, যিনি বুদধিবৃত্তির দিক দিয়েও এর অগ্রাধিকার ও শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অস্থির হবেন। অতঃপর এই নাযুক ও বিরাট কর্ম সম্পাদনের জন্য তার নিকট সে সব উপকরণ ও যোগ্যতা থাকবে যা এত বড় বিরাট কর্ম সম্পাদনের জন্য দরকার, যিনি স্বীয় মেধা, যুক্তি-প্রমাণ ও বাকশক্তি, প্রশস্ত দৃষ্টিভঙ্গি ও ব্যাপক অধ্যয়নের ক্ষেত্রেও বিশিষ্ট স্থানের অধিকারী, সেই সঙ্গে যিনি তার যুগের স্বাভাবিক মানের উর্ধ্বে হবেন এবং যে কোন বিচারে যিনি হবেন্ন এই খেদমত আন্জাম দেবার সম্পূর্ণ যোগ্য । অপর দিকে ইসলাম অভ্যন্তরীণ ও বহিঃশক্তির হামলার শিকারে পরিণত হয়েছিল খ্রিষ্টানদের ভেতর নিজেদের ধর্মের সত্যতা ও অন্রান্ততা প্রমাণ করবার এবং ইসলামের ওপর আপত্তি তুলবার নতুন আন্দোলন সৃষ্টি হয়েছিল । ক্রুসেডারদের উপর্যুপরি হামলা এবং শাম (আজকের সিরিয়া, লেবানন ও জর্দান), ফিলিস্তীন ও সাইপ্রাসে পাশ্চাত্য বংশোভ্ভূত খ্রিস্টানদের এক বিরাট সংখ্যক উপস্থিতি তাদের ভেতর এমনই এক উৎসাহ-উদ্দীপনার জোয়ার সৃষ্টি করে /দ-2110001002-0010

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।