আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায় আরিফ বিল্লাহ ও মুহার্ধিক আলিম হিসাবে শায়খুল ইসলাম (র.) সাধারণত শায়খু'ল-ইসলাম ইমাম ইবনে তায়মিয়া (র)-কে লোকে একজন মুতাকাল্লিম, তর্কবিশারদ, হাদীসশাস্ত্রবিদ (মুহাদ্দিস) ও ফকীহ হিসাবেই জানে । জ্ঞানের ক্ষেত্রে তার কামালিয়াত তথা পরিপূর্ণতা ও তার যুক্তিতর্কমূলক রচনার যারা পাঠক তারা তার সম্পর্কে যে ধারণা তাদের মন ও মস্তিষ্কে গেথে নেন তা হল এই, তিনি [ ইবনে তায়মিয়া (র) | একজন অত্যন্ত মেধাবী, ক্ষুরধার বুদ্ধিবৃত্তি ও গভীর পান্তিত্যের অধিকারী, শক্তিশালী যুক্তি-প্রমাণ প্রদর্শনকারী এবং একজন জাহিরী “ইলমের অধিকারী “আলিমের বেশী কিছু নন। তীর বিশিষ্ট শাগরিদ হাফিজ ইবনে কায়্যিম (র)-কে বাদ দিলে | যিনি শায়খু'ল-ইসলামের (কিতাব মানাধিলু'স-সায়িরীন-এর শরাহ মাদারিজু'স-সালিকীন-এ তার নিজের ও স্বীয় মাহবুব উত্তাদের জীবনের নিভৃত ও প্রচ্ছন্ন (বাতেনী) দিকটি হেফাজত করেছেন এবং প্রমাণ করে দিয়েছেন, তারা দু'জনেই উন্নত মার্গের 'আরিফ বিল্লাহ ও মা'রিফতের অধিকারী বুযুর্গ ছিলেন| যারা সাধারণ জীবনীকার ও চরিতকারদের সাহায্যে শায়খু'ল-ইসলামকে বুঝবার চেষ্টা করেছেন অথবা তার পরবর্তী অনুসারী ও সম্পর্কিত জনদের দেখে তার সম্পর্কে একটা ধারণা সৃষ্টি করে নিয়েছেন, তাঁরা তাকে একজন শুষ্ক ও নীরস মুহাদ্দিস ও জাহিরী “ইলমের অধিকারী একজন “আলিমের চেয়ে বেশী মর্যাদা দিতে পারেন নি। কিন্তু মাদারিজু'স-সালিকীন গ্রন্থে হাফিজ ইবনে কায়্যিম কোথাও কোথাও শায়খুল ইসলাম (র)-এর অল্প-স্বর্প যে সব বাণী ও অবস্থার বিবরণ পেশ করেছেন এবং 'আল্লামা যাহবী প্রমুখ তার আলোচনায় তার চরিত্র ও রুচি, অভ্যাস ও চারিত্রিক উৎকর্ষ, তার “আমল ও দৈনন্দিন বৃত্তির (৬৯) যে আলোচনা করেছেন তা সামনে রাখলে একজন ন্যায়বান লোক এই সিদ্ধান্তে পৌছেন, শায়খু'ল-ইসলাম (র)-কে এই উম্মতের ওলী-'আরিফ ও আল্লাহ্‌ওয়ালা লোকদের মধ্যে গণনা করা উচিত এবং তিনি পরিপূর্ণরূপে নিশ্চিত হয়ে যান, তিনি [ইবনে তায়মিয়া (র)] সেই সব মনযিলে অধিষ্ঠিত এবং তিনি সেই সমস্ত মকসূদ লাভে ধন্য হয়েছেন যা লাভ করতে সাধারণত শত বছরের রিয়াযত ও মুজাহাদা, তরীকতের ইমামদের /-2110001003-0010

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।