আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

১৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) ও যিন্দেগী, “আমল ও আখলাক এবং বিশুদ্ধ তমদ্দুন ও সুস্থ সঠিক সমাজের বুনিয়াদ, সেজন্য সে (ইসলামী শরীয়ত) আগেকার সমস্ত ধর্ম ও মযহাব থেকে আল্লাহ্‌র সত্তা ও গুণাবলী সম্পর্কে অনেক বেশী স্পষ্ট, সাধারণের বোধগম্য. চূড়ান্ত শিক্ষা দান করে যারপর এক্ষেত্রে আর কোন পরিশ্রম, মাথা ব্যথা ও কোন রকম কষ্ট-কল্পনার প্রয়োজন ছিল না। এই “ইল্ম ও য়াকীনের উৎসমূল একমাত্র আধ্িয়া “আলায়হিমু'স-সালামের পেশকৃত শিক্ষা। তারা (আহ্বিয়া-ই-কিরাম) যা কিছু বলে দিয়েছেন এবং যতটা বলে দিয়েছেন সেটাই চূড়ান্ত ও শেষ কথা। কেননা একমাত্র তারাই সেই মহান সত্তা, তার কল্পনাতীত ও উপমাবিহীন গুণাবলীর পরিচিতি সম্পর্কে জ্ঞাত ছিলেন। এ বিষয়ে আলোচনা করবার এবং একটি পক্ষ হবার কোন অধিকার দর্শনের ছিল না। তার এ জ্ঞানের প্রাথমিক ধারণাটুকুও ছিল না, আর না এতটুকুই জানা ছিল যতটুকু সুবিন্যস্ত করে সে অজ্ঞাত তত্ত্ব পর্যন্ত পৌছে থাকে, আর না এখানে কোন প্রকার অভিজ্ঞতা, পর্যালোচনা কিংবা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ ছিল, আর না দার্শনিকদের মধ্যে এর যোগ্যতাই আছে। কিন্তু তৎসন্তেও দর্শন তার নিজ সীমারেখা অতিক্রম করে এবং এ বিষয়ে কেবল সে অবাঞ্থিত হস্তক্ষেপই করেনি, বরং এর সমস্যা ও খুঁটিনাটি বিষয়াদিতে এতখানি আস্থা ও দৃঢ়তা সহকারে এবং এতটা বিস্তারিত ও সৃক্স্ভাবে আলোচনা করে এবং এর পর্যালোচনা থেকে-কাজ নিতে শুরু করে যা কেবল একটি রাসায়নিক পরীক্ষাগারেই আঞ্জাম দেওয়া যেতে পারে । দর্শনের মুকাবিলা ও ধর্মের সাহায্য ও সমর্থনের জন্য “ইলমে কালাম জন্মলাভ করে এবং এমনটি হবার প্রয়োজনও ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল, ক্রমান্বয়ে খোদ দর্শনের প্রাণসত্তাই এতে অনুপ্রবেশ করেছে এবং তা একটি ধর্মীয় দর্শনে রূপ লাভ করেছে। সেই একই তার আলোচ্য বস্তু, সেই একই আলোচনা-সমালোচনা পদ্ধতি ও যুক্তি-প্রমাণ পন্থা এবং সেই একই মৌলিক ্রান্তি যে, আল্লাহ্‌র সত্তা ও গুণাবলী (যাত ও সিফাত) ও ইন্দ্রিয়াতীত ও বুদ্ধির অগম্য সমস্যাগুলোকে জ্ঞান ও বুদ্ধির সাহায্যেই প্রমাণ করা যায়। সেই একই রূপ আম্বিয়া “আলায়হিমু'স-সালামের ব্যাখ্যা-বিশ্লেষণের ওপর অনাস্থা ও অতৃত্তি, সেই সীমাবদ্ধ, বুটিযুক্ত ও ভুল বোঝাবুঝি সৃষ্টিকারী গ্রীক পরিভাষার ব্যবহার । এর ফল হল, সমস্যার নিষ্পত্তি ও কথা সংক্ষিপ্ত হবার পরিবর্তে তা আরো বেশী জটিল ও দীর্ঘসূত্রিতা লাভ করল এবং আল্লাহ্‌র সত্তা ও গুণাবলীর মত নেহাৎ সাদাসিধে, কার্যকর ও মর্মম্পশী বর্ণনার সমান্তরাল, যার ভেতর অন্তর-রাজ্যে ঈমান ও সুদৃঢ় আস্থা সৃষ্টি করবার, সেই সাথে প্রতিটি যুগের মেধা, মস্তিষ্কের সন্তোষ বিধান ও সান্তনা প্রদানের পরিপূর্ণ যোগ্যতা ছিল এবং যা ছিল আল্লাহ্র কিতাব ও রসূলের সুন্নাহর স্বতঃপ্রকাশিত অর্থের ওপর স্থাপিত একটি দীর্ঘ //-2110001002-0010

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।