সংখ্বামী সাধকদের ইতিহাস ১৫৯ পোষণ করেন এবং (আল্লাহর) গুণাবলী সম্পর্কে সাহাবা-ই কিরাম, তাবি'ঈন, আইম্মায়ে মুজতাহিদীন, মুতাকাল্লিমীন ও মুতাকাদ্দিমীন, ইমাম আবুল হাসান আশ'আরী, কাষী আবূ বকর আল-বাকিললানী ও ইমামু'ল-হারামায়ন পর্যন্ত তাদের মত ও পথ তাদেরই কথিত উক্তি ও রচনাসমূহ থেকে বর্ণনা করেন। তাঁদের লিখিত কিতাবাদি থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন, উল্লিখিত সকল মহাত্মাই এই সব সিফাত বা গুণের উপর ঈমান আনা অপরিহার্য ভাবতেন, সে সবের সেই হাকীকত মানেন যা আল্লাহ তা*আলার শান তথা মর্যাদা মুতাবিক «15 ৫ ১.4 ৮০৩ অর্থাৎ তার (ত্রষ্টার) অনুরূপ কোন বন্তুই নয়, এর উপযুক্ত এবং তাশৃবীহ১ ও তাজসীম২ অধিকন্তু নফীত ও তা'তীল৪ থেকে মুক্ত ও পবিভ্র। তিনি দাবী করে বলেন, এর বিপরীত একটি শব্দও সাহাবা-ই কিরাম, তাবি'ঈন ও সলফে সালিহীন থেকে প্রমাণিত নয় । সে সময় গোটা মুসলিম বিশ্বের ওপর আশ"আরী “আকীদা-বিশ্বাসী 'উলামায়ে কিরাম ও মুতাকাল্লিমদের প্রভাব ছিল। ইমাম ইবনে তায়মিয়া (র)-র এই মতানৈক্য যা নির্ভেজাল “ইল্মী তথা তত্ব্গত বুনিয়াদের ওপর ছিল, একটি বিদ'আত এবং ৬::-০$। 4১:-০ ১ ০54 অর্থাৎ মু'মিনদের নয় এমন পথের অনুসরণের সমার্থক মনে করা হয় এবং তার ওপর তাজসীম-এর অপবাদ আরোপ করা হয়। সে সময় যেহেতু (আল্লাহ্র গুণাবলীর) তা'বীল তথা জটিল ব্যাখ্যার ওপরই জোর দেওয়া হচ্ছিল বিধায় তাঁর সমস্ত লেখনী শক্তি এরই মুকাবিলায় ব্যয়িত হয়। তা'বীল-এর প্রত্যাখ্যানে তার এই অনমনীয় ভূমিকার ফলে লোকে তার ওপর “তাজসীম' (আল্লাহ অবয়ববিশিষ্ট-এই মতবাদ) বিশ্বাসী বলে সন্দেহ করে। এ ব্যাপারে এত দূর বাড়াবাড়ি করা হয় যে, তার ওপর এমন সব বর্ণনার সম্পর্ক আরোপ করা হয় যদ্দারা পরিষার প্রমাণিত হয়, তিনি মুজাস্সামা ফির্কার (আল্লাহ অবয়বশিষ্টি এই মতে বিশ্বাসী দল) লোক। উদাহরণস্বরূপ বলা হয়, তিনি দামিশৃকের উমায়্যা মসজিদে খুতবা দিচ্ছিলেন। তিনি মিশ্বরের এক ধাপ থেকে আরেক ধাপে পা রাখলেন এবং বললেন, যেভাব আমি ওপরের ধাপ থেকে নীচের ধাপে নেমে এলাম, ঠিক তেমনি আল্লাহ পাক (আরশ-মু'আল্লা থেকে যমীনের নিকটতম আসমানে) নেমে আসেন ইমাম ১.তরষ্টার সঙ্গে কোন কিছুর উপমা দেওয়া ও সাদৃশা প্রতিপাদন। ২. আল্লাহ দেহ্ধারী হওয়া। ৩. আল্লাহ্র সমস্ত গুণকে অস্বীকৃতি জ্ঞাপন । ৪. ষ্টার সিফতকে অবকাশ দেওয়া কিংবা সরষ্টাকে সমস্ত গুণ থেকে মুক্ত ভাবা। -(অনুবাদক) ৫. এই বর্ণনা প্রখ্যাত পর্যটক ইবনে বতৃতা চাক্ষুষ ঘটনা হিসাবে তার সফরনামায় লিপিবদ্ধ করেছেন। বর্তমান লেখক সিরিয়ার “আল্লামা শায়খ বাহজাতু'ল-বায়তার-এর সাথে বিষয়টি পরবর্তী পৃষ্ঠায় দেখুন) আস-21000010,2-০010,
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।