সংশ্রামী সাধকদের ইতিহাস ১৫৭ উক্ত কাসীদার একটি স্তবক এরূপ £ ০৮৫০৪ ১৬|। (৮531 1১৬ &5955541115 ৮৪ ৬৯ ০ ওহে! সেই ব্যক্তি যিনি পুথি-পুস্তকে লিখিত জ্ঞানের কথা আলোচনা করতেন। মন দিয়ে শুনুন, ইনিই সেই ইমাম, বহু কাল ধরে যার অপেক্ষা করা হচ্ছিল। আলাপ-আলোচনা কালে এক পর্যায়ে আরবী ব্যাকরণশান্ত্রের কোন সমস্যা নিয়ে কথাবার্তা আরন্ত হয়। আবৃ হায়্যান তাঁর বক্তব্যের সমর্থনে সীবাওয়ায়হ-এর উদ্ধৃতি দেন। তীর প্রত্যাশা ছিল ইবনে তায়মিয়া (র) সীবাওয়ায়হ-এর নাম শুনতেই নিশ্চুপ মেরে যাবেন এবং তীর যুক্তির সামনে মস্তক নুইয়ে দেবেন। কিন্তু তার প্রত্যাশার বিপরীতে জওয়াব মিলল ঃ সীবাওয়ায়হ আরবী ব্যাকরণশান্ত্রের এমন কোন নিষ্পাপ নবী তো নন যে, তার কোন ভুল হতে পারে না এবং তিনি এ বিষয়ে চূড়ান্ত কথা বলে গেছেন। তিনি তার 'আল-কিতাব' নামক গ্রন্থে ৮০টি জায়গায় ভুল করেছেন যা তুমি বুঝতেও পারবে না। একথা শুনে আবু হায়্যান ইবনে তায়মিয়া (র)-র প্রতি এত বেশী ক্ষেপে যান যে, তিনি উক্ত কাসীদা তার "দীওয়ান' থেকে বাদ দিয়ে দেন। এরপর তিনি তার ভক্তই থাকেন নি তাই নয়, বরং চিরদিনের জন্য তার বিরোধী ও সমালোচকে পরিণত হন। ৫. বিরোধিতার একটি কারণ তার কোন কোন গবেষণা, পর্যালোচনা ও কতক বিষয়কে অপর কতক বিষয়ের ওপর অগ্রাধিকার প্রদান, যেসব ক্ষেত্রে তিনি শুধু একক ও স্বতন্ত্র ভূমিকাই পালন করেন নি, বরং মশহুর মযহাব ও ইমাম চতুষ্টয়ের প্রদত্ত অভিমত ও ব্যাখ্যা থেকে স্বতন্ত্র অভিমত ও ব্যাখ্যা দিয়েছেন। যে সমস্ত লোকের ফিক্হশান্ত্র ও তার বিপরীতের ইতিহাস, আইম্মায়ে মুজতাহিদীনের কথিত উক্তি ও মসলা-মাসাইলের ওপর ব্যাপক দৃষ্টি রয়েছে তাদের জন্য তো এই একক ভূমিকা কোন আতংকের বস্তু এবং ইবনে তায়মিয়া (র)-র ফযীলত ও কামালিয়াত অস্বীকার করবার হেতু নয়। তারা জানেন, যদি মশহুর ইমামগণের ও আল্লাহ্র প্রিয় আওলিয়ায়ে কিরামের একক ভূমিকা ও মসলা-মাসাইল একত্র করা যায় তাহলে একক ক্ষেত্রসমূহ খুবই হালকা ও মামুলী দৃষ্টিগোচর হবে ও সে সমস্ত লোকের শুভ ধারণা যারা এই একক ভূমিকাকে মকবুল ও সত্য হবার পরিপন্থী মনে করেন এবং একক ও স্বতন্ত্র ভূমিকা পালনকারীর শ্রেষ্ঠত্ব, মর্যাদা ও বিলায়েতের ছন্য তার কোন উক্তি, অভিমত ও গবেষণাই প্রখ্যাত কোন গবেষণার বিরোধী হবে না৷ বলে শর্ত আরোপ করেন তারা অসুবিধার মাঝে পড়ে যাবেন। স্বয়ং শায়খ মুহঘ্ধি উদ্দীন ইবন *আরাবী. বীর মর্যাদা ও বিলায়াতের স্বীকৃতি //-2110001002-0010
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।