আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) আলোচনা ও তর্ক-বিতর্ককালে কখনো কখনো তীর মেযাজ উগ্র হয়ে যায় এবং স্বীয় প্রতিপক্ষ আলোচকের ওপর এমনভাবে তিনি আঘাত হানেন যে, এর ফলে তার মনে শক্রতার বীজ উপ্ত হয়। যদি এমনটি না হতো তাহলে তার মহামর্যাদা ও কামালিয়াতে কেউ দ্বিমত পোষণ করতেন না, সবাই একমত হতেন। কেননা তার সমসাময়িক খ্যাতিমান পণ্ডিত ও শ্রেষ্ঠতম 'আলিম-“উলামা সকলেই তার “ইল্ম ও যোগ্যতার সামনে মন্তকাবনত এবং তীরা পরিষ্কার ও সাফ সাফ স্বীকার করেছেন যে, তিনি (ইবনে তায়মিয়া) এক কুল-কিনারাহীন সমুদ্র এবং এমন এক জ্ঞানভাণ্তার যার কোন নজীর নেই। তার যিন্দেগীতে এমন কতিপয় ঘটনার সাক্ষাৎ মেলে যে, কোন কোন “ইলমী কিংবা দীনী (ধর্মীয়) মসলার ক্ষেত্রে স্বীয় সমসাময়িকদের স্বল্প বুদ্ধি অথবা তাদের অধ্যয়ন ও দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ততা তিনি বরদাশৃত করতে পারেন নি এবং প্রকাশ্যে ও খোলাখুলি তা তিনি প্রকাশ করে দিয়েছেন। আর এই প্রকাশের কারণে তার সমসাময়িক সেই সব জ্ঞানী-গুণী বন্ধুর স্থায়ী প্রতিদন্দী ও শক্রতে পরিণত হয়ে গেছেন। অনন্তর যিয়ারতের মসলার ব্যাপারে তকী ইবন আল-আখনাঈ মালিকী তার অভিমত প্রত্যাখ্যান করেন। এ সম্পর্কে লিখিত তার পুস্তিকা পাঠ করবার পর ইবনে তায়মিয়া (র) তার জওয়াব লেখেন । এতে তিনি তকী মালিকীর স্বল্প বিদ্যা ও জানাশোনার ক্ষেত্রে স্বল্পতার অভিযোগ আনেন এবং বলেন, এই মসলার ব্যাপারে তার লেখার যোগ্যতা নেই। তীর এই মতামত তকী মালিকীর আত্মমর্যাদাবোধে আঘাত করে ও তাকে কঠিন পরীক্ষার মাঝে নিক্ষেপ করে এবং মর্মপীড়ার কারণ হয়। তার কোন কোন জীবনীকারের ধারণা, তীর সর্বশেষ নজরবন্দী, বন্দী জীবনের দীর্ঘসূত্রিতা এবং শেষাবধি তার লেখার উপকরণ (কাগজ, কালি, কলম ইত্যাদি) ছিনিয়ে নেবার পেছনে এই মন্তব্য প্রকাশই দায়ী।১ ঠিক তেমনি আবু হায়্যান মুফাসসির যাকে তীর যুগে আরবী ব্যাকরণশান্ত্রের ইমাম মনে করা হত, ইবনে তায়মিয়া (র)-র খেদমতে দীন ভক্ত বেশে হাযির হন এবং তার প্রশংসায় একটি আবেগঘন কাসীদা লিখে আনেন যার প্রথম ছিল £ হ - ১১৩ ৭৮০ ১১৪ 4101511615 04 02541 ৬501৮ তকীয়্যুদ্দীন (ইবনে তায়মিয়া) যখন আমাদের কাছে এলেন তখন আমরা এমন এক আল্লাহ্‌র দাঈকে দেখতে পেলাম যিনি স্বীয় বৈশিষ্ট্যে একক এবং যার সমকক্ষ কেউ নেই। ১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৪ খণ্ড, ১৩৪ পৃ. ৷ //-2110001003-0010

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।