আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

১৫৪ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) ২. ইবনে তায়মিয়া (র)-র ব্যক্তিসত্তার মাঝে তার সমসাময়িকদের জন্য সর্বাপেক্ষা বড় পরীক্ষা ছিল, তিনি তার যুগের ও সেই পরিবেশের সাধারণ মেধা ও জ্ঞানগত মানের তুলনায় উন্নততর ছিলেন। আর স্বীয় যুগের. সাধারণ মানের তুলনায় উচ্চতর স্থান আল্লাহর এক অপূর্ব নেয়ামত এবং একটি ঈর্ষাযোগ্য কামালিয়াত। আর এই কামালিয়াতের অধিকারী ব্যক্তিকে তার এই কামালিয়াতের জন্য বিরাট মূল্য দিতে হয়। তাকে তার সমকালীন লোকদের পক্ষ থেকে অব্যাহত পরীক্ষার মাঝে কাটাতে হয় এবং সমকালীন ব্যক্তিবর্গও জীবনভর তার থেকে উদ্ভুত এক ধরনের মুসীবত ও সংকটে নিপতিত থাকেন। তারা তার চিন্তার সজীবতা, সমুন্নত দৃষ্টি ও ইজতিহাদী শক্তির সঙ্গী হতে পারেন না এবং তারা তার হিমালয়সম জ্ঞান ও চিন্তাধারা পর্যন্ত পৌছুতে ব্যর্থ হন। অপর দিকে তিনিও তাদের নির্ধারিত ও সীমাবদ্ধ পরিভাষা এবং প্রাতিষ্ঠানিক জ্ঞানের গণ্তীর মধ্যে আবদ্ধ থাকতে পারেন না। তিনি জ্ঞান ও বিচক্ষণতার মুক্ত নীলিমায় এবং কুরআন ও হাদীসের সমুন্নত ও বিস্তৃত পরিসরে অবাধে বিচরণ করেন। তার জ্ঞানের অবতরণ ক্ষেত্র হয় প্রথম যুগের এবং প্রথিতযশা শিক্ষকদের রেখে যাওয়া পুথি-পুস্তক ও এর অনুধাবন কর্ম সুস্পষ্ট জ্ঞান-বিজ্ঞান ও বহুবিধ শাস্ত্রে মুজতাহিদ ও মুজাদ্দিদ হয়ে থাকেন তার মত ব্যক্তিগণ । মোটকথা, উপলব্ধি ও ধারণ ক্ষমতার এই পার্থক্য তার ও তার সমসাময়িক ব্যক্তিদের মাঝে এমন এক দ্বন্দের সূত্রপাত ঘটায় যার আর নিরসন হয় না। আর এ কখনো তার সমসাময়িকদের তৃপ্ত করতে পারে না। প্রতিটি যুগের কামালিয়াতের অধিকারী ও শাস্ত্রের মুজতাহিদ “উলামায়ে কিরাম এ বিষয়ে অভিযোগ করেছেন, তাদের গবেষণা ও জ্ঞান-বিজ্ঞান তাদের যুগের জ্ঞানগত ও পাঠক্রমের মান থেকে উন্নততর পর্যায়ের এবং “আলিমদের ধরা-ছোয়ার বাইরে যাদের চিন্তার দৌড় পুথিগত বিদ্যার বেশী নয়। আর এটাই “আলিম-উলামা ও জ্ঞানী ব্যক্তিবর্গের বিরোধিতার কারণ । ৩. বিরোধীদের একটি দল এজন্যই তাঁর বিরোধী ছিল যে, তিনি তার অসাধারণ জ্ঞান, মেধা, আপন ব্যক্তিত্বের চিত্তাকর্ষক ক্ষমতা ও বুলন্দীর কারণে আম-খাস নির্বিশেষে সকলের ভেতর জনপ্রিয় এবং হুকুমতের কর্মকর্তা ও কর্মচারীদের ভেতর প্রভাব ফেলে চলেছিলেন। তীর জ্ঞান ও বক্তৃতার সামনে অন্য কারুর প্রদীপই আর জুলছিল না । তিনি যেখানেই থাকেন সকলের ওপর ছেয়ে যান। দরস প্রদান করলে দরস-এর অপরাপর মাহফিলগুলো নিষ্প্রভ ও রওনকহীন হয়ে পড়ে । তাকরীর করলে জ্ঞান-সমুদ্ধ উপচে পড়ে । আল্লামা যাহৰী নিঙ্নোক্ত অর্থপূর্ণ কথার ভেতর দিয়ে তার মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন £ ৬১ ৩৯৮৮৮৯০২১১1 ৩০ ১৯৪৪১ ১ ১১ ৪০৮৯৪ 4১ ৬৪1৯এ। আস-21700010,2-০010,

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।