আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায় বিরোধিতার কারণ এবং তীর সমালোচক ও সমর্থক উপরিউক্ত অসাধারণ বিদ্যাবস্তা, বুদ্ধির পরিপকৃতা, স্বীকৃত নিষ্ঠা ও দীনদারীর সাথে একজন সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের মনে এই প্রশ্ন জাগে, তার সমসাময়িক ও শেষ যুগের কতক মনীষী পণ্তিত কেন এত কঠোরতার সঙ্গে তার বিরোধিতা করলেন এবং তার ব্যক্তিসত্তা তার যুগ থেকে নিয়ে বর্তমান কাল অবধি কেনই বা আলোচনা ও সমালোচনার বস্তু হয়ে রইল? এ ধরনের একজন সামগ্রিক কামালিয়াতের অধিকারী মানুষের শ্রেষ্ঠতৃ, মর্যাদা ও গ্রহণযোগ্যতার ব্যাপারে সকলে একমত হবেন, এটাই তো ছিল স্বাভাবিক । এ প্রশ্ন জাগা অত্যন্ত স্বাভাবিক ও সঙ্গত আর তাই মনে রাখতে হবে, বিরোধিতা আর মতভেদের মধ্যে দুস্তর ফারাক রয়েছে। মতভেদ জ্ঞানী-গুণী ও গবেষক পণ্ডিতদের অধিকার আর এই অধিকার তাদের থেকে ছিনিয়ে নেয়া যায় না। এখানে মতভেদ নয়, বরং বিরোধিতা পথত্রষ্টতা ও কুফরীর পর্যায়ে উপনীত হয়েছে এবং আলোচনার বিষয় হয়েছে তার জীবন-চরিত। তীর সমসাময়িক ইতিহাসের আলোকে অত্যন্ত গুরুতর সঙ্গে এই প্রশ্নের জওয়াব দেয়া দরকার। ১. প্রথমত, তাঁর শ্রেষ্ঠত্ব ও মর্যাদার এটাই প্রমাণ, তার ব্যক্তিসত্তা সম্পর্কে শুরু থেকেই দু'টি পক্ষ সৃষ্টি হয়েছে এবং দু'পক্ষের ভেতর প্রতিদবন্দিতামূলক সংঘর্ষ চলছে। ইতিহাসে যারাই বিশিষ্ট আসন লাভ করেছেন এবং যারাই অস্বাভাবিক ও অত্যাশ্চর্য কামালিয়াতের অধিকারী হয়েছেন তাঁদের সম্পর্কে হামেশাই এমনটি ঘটতে দেখা গেছে। এক দল তাদের ভক্তে পরিণত হয়েছে যারা তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে এবং প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ির আশ্রয় নিয়েছে। অন্য দল তাদের বিরোধিতা ও সমালোচনায় কোমর বেঁধেছে এবং সেক্ষোত্রও তারা বাড়াবাড়ি চূড়ান্ত করে ছেড়েছে । আজীমুশ্বান ও অস্বাভাবিক ব্যক্তিতৃদের সম্পর্কে ইতিহাসের এটি এক ধারাবাহিক ও পর্যায়ক্রমিক অভিজ্ঞতা যে, ইতিহস দর্শন ও মনস্তত্ববিদ্যার কতক অধ্যাপক ও *শ্রেষ্ঠত্ব ও ক্ষণজন্মা প্রতিভা"-র পর্যবেক্ষক একে স্বাভাবিক নিয়ম হিসাবে অভিহিত করেছেন। //-2110001002-0010

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।