১৫২ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) প্রমাণপঞ্জী, আরবী কবিতার সাক্ষ্য ও উপমা-উদাহরণের উৎসমুখ খুলে দিতেন মনে হত, প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র প্রমত্ত বেগে আন্দোলিত হচ্ছে।১ এই মেধার বহির্গমন ও স্থানান্তর, বিষয়বস্তুর প্রাচূর্য ও দলীল-প্রমাণ এবং বুদ্ধির প্রাখ্যের কারণে তাঁর তার্কিক ও সমালোচকদেরকে বিতর্ক সভায় খুবই অসুবিধার সম্মুখীন হতে হত। তিনি তার আলোচনায় ও বিতর্কে এত বিস্তর মসলা-মাসাইলের সমাবেশ এবং এত বিভিন্নমুখী জ্ঞানের অনুপ্রবেশ ঘটাতেন যে, তাঁর প্রতিপক্ষকে একটি স্থির কেন্দ্রবিন্দুর ওপর দীড়িয়ে আলোচনা করতে খুবই বেগ পেতে হত। এজন্যই সিরিয়া ও মিসরের “উলামায়ে কিরাম ও ফকীহগণ সাধারণ মজলিসে তীর সঙ্গে আলোচনা ও বিতর্কে অবতরণ পরিহার করতে চাইতেন এবং অধিকাংশ সময় অক্ষমতা জ্ঞাপন করতেন। এই অসুবিধা সম্পর্কে তারই একজন সমসাময়িক মনীষী ও তার্কিক শায়খ সফী উদ্দীন আল-হিন্দী নিঙ্নোক্ত ভাষায় বর্ণনা দিয়েছেন £ ৬5480] 5491 ৪১১৯৪-০৫৬। 33 5415401305 598105৭1৯5055 ওহে ইবনে তায়মিয়া! তুমি এক ছোট্ট চিড়িয়া। তোমাকে ধরবার জন্য যখনই একদিকে হতে বাড়াই অমনি তুমি উড়ে গিয়ে অন্যত্র আশ্রয় নাও ।২ তার এই মেযাজী বৈশিষ্ট্য (যা কোন ঘাটতিজনিত নয়, বরং জ্ঞানের ক্ষেত্রে তাঁর আধিক্য, পরিপূর্ণতা ও মেধার ক্ষেত্রে তীর প্রাচ্ুর্যের কারণে) তার সকল রচনায় পাওয়া যায়। সত্যান্বেষণ যাদের জীবনের ব্রত তীরা যদি ধৈর্য ও সাহসিকতার সঙ্গে কাজ করেন এবং এই অসুবিধা কাটিয়ে উঠতে চেষ্টা করেন তাহলে এই প্রমন্ত সমুদ্ধ থেকে বহু মূল্যবান মণিমুক্তা আহরণ করতে পারবেন। ১, আল-কাওয়াকিব, পৃ. ১৫৫। ২. নুযহাতুল'-খাওয়াতির, ২য় খণ ১৪০ পৃ. তরজমা মুহাম্মদ বিন আবদুর রহীম আল-আরমাবী । (আশ-শায়েখ সফীউদ্দীন আল-হিন্দী) /-2110001002-0010
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।