শায়খুল ইসলাম হাফিজ ইবন তায়মিয়া (র) শরীয়তের মুখপাত্র ও সর্বতোমুখী প্রতিভার অধিকারী একজন সংষ্কারকের প্রয়োজনীয়তা এঁশী দর্শন ও “আকাইদের ক্ষেত্রে গ্রীক দর্শন ও মুতাকাল্পিম (কোলাম-শান্ত্রবিদ)-দের বুদ্ধিবৃত্তিক বাহ্যিকতার একটি অনিবার্ধ প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই দেখা দেয় । আর এর পতাকাবাহী ছিলেন মওলানা জালালুদ্দীন রূমী। জুটিপূর্ণ ও ভাসা ভাসা বুদ্ধিবৃত্তির মুকাবিলায় উন্নততর বুদ্ধিবৃত্তি, সুদৃঢ় চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির এ ছিল এক স্থাভাবিক বহিঃপ্রকাশ, ছিল নতুন এক 'ইলমে কালামের শুভ উদ্বোধন যার বুনিয়াদ রাখা হয়েছিল আত্মা ও দৃষ্টির সমুন্নতি, শুচি-শুভ্র পবিত্রতা ও মুতাকাল্লিমের ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর। মওলানা বূমী (র) ছিলেন তীর যুগের একজন গভীর পান্তিত্যসম্পন্ন “আলিম ও একজন অভিজ্ঞ মুতাকাল্লিম যাকে আল্লাহ্ পাক 'আরিফের কলব (অন্তঃকরণ, আত্মা) ও “আশিক প্রকৃতি দান করেছিলেন। দার্শনিকের বাক-রীতি ও মুতাকাল্লিমের খুঁটিয়ে খুঁটিয়ে দেখার প্রতি তীর প্রকৃতি ছিল শীতল, নিস্পৃহ ও অস্তুষ্ট। একজন গভীর প্রত্যয়ী ও *ইশকের অধিকারী মানুষের সাহচর্য, তার রিয়াযত ও মুজাহাদা তাকে এই মকামে পৌছে দেয় যেখান থেকে তীর ইল্মে কালামের এ সব যুদ্ধে হাকীকত (সত্য, মূলতন্তব ও যথার্থতা) কম এবং মেধা ও বাগ্িতা অধিক দৃষ্টিগোচর হত । এই মকামে পৌছে তিনি ধর্মীয় মূল তন্তগুলোকে নিজের ভাষায় বর্ণনা করেন এবং সে সবের প্রমাণ করবার জন্য সে সব রাস্তা এখতিয়ার করেন যা হাকীকতের অধিকতর নিকটবর্তী এবং জ্ঞাতব্য শক্তি ও অভিজ্ঞতার ওপর ছিল যার ভিত্তি। কিন্তু দর্শনের এই বিদ্রোহ ও 'ইল্মে কালামের এই ভারসাম্যহীনতার বিরুদ্ধে আরও একটি প্রতিক্রিয়া দেখা দেবার দরকার ছিল যা পূর্বোল্লিখিত প্রতিক্রিয়ার মুকাবিলায় সত্যের কিছুমাত্র কম অনুকূল ছিল না। দর্শন (শী ও ধর্ম সংক্রান্ত) ও 'ইলমে কালামের আলোচ্য বিষয়বস্তু ছিল আল্লাহ্র যাত (সত্তা) ও সিফাত (গুণাবলী)-এর সমস্যা । ইসলামী শরীয়ত "আকাইদের ব্যাপারে মানুষকে অন্ধকারে ছেড়ে দেয়নি, বরং যেহেতু এই শাখাটি মানুষের গোটা জীবন সাধক (২য়)-২ //-2110001002-0010
— Page 15 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.