সংখ্বামী সাধকদের ইতিহাস ১৪৯ লেখা হয়েছে। তার রচিত গ্রন্থাদি থেকে খুব সহজেই তীর যুগকে চিহ্নিত করা যায় এবং সেই সমাজ ও সভ্যতার মন-মানসিকতা ও চরিত্রের পরিমাপ করা যায় যে সমাজ-সভ্যতার সঙ্গে এ সবের লেখক সম্পর্কিত ছিলেন।১ অতঃপর এ সব গ্রন্থ থেকে তার আবেগ ও প্রেরণা, পছন্দ ও অপছন্দেরও পরিমাপ করা যেতে পারে । বোঝা যায়, এ সবের লেখক মন-মস্তিষ্ক ও মানবীয় আবেগ-অনুভূতির অধিকারী একজন মানুষ ছিলেন, কেবল লেখার নিষ্প্রাণ যন্ত্র কিংবা বুদ্ধিপিড ছিলেন না। কুরআন তাফসীরের ক্ষেত্রে তিনি যে তরীকা বা পন্থা এখতিয়ার করেছিলেন তার একটি বড় বৈশিস্ট্য হল, জীবনের সঙ্গে এর সম্পর্ক ও যোগসূত্র রয়েছে। এর লেখক আয়াতে ইলাহী তথা খোদায়ী নিদর্শনকে তার চারপাশের জীবন ও সমসাময়িক কালের মানুষের ওপর আরোপ করেন এবং এ সব আয়াতের দৃষ্টিকোণ থেকে জীবনের খতিয়ান নেন। সেই সাথে আপন সমসাময়িক লোকদের ও উম্মার বিভিন্ন শ্রেণীর খতিয়ানও গ্রহণ করেন। তিনি আমাদেরকে বলে দেন, এসব আয়াত ও হাকীকত থেকে জীবনের কোথায় বিচ্যুতি ঘটছে এবং এর ফলে কী পরিণতি দেখতে পাচ্ছি।২ জীবনের এই গুণ তার অপরাপর রচনায় খুবই কম পাওয়া যায় কিংবা পাওয়া যায় না বললেই চলে। ৩. তিনি যে বিষয়বস্তুর ওপরই কলম ধরেন তার ওপর এত প্রচুর উপকরণের সমাবেশ ঘটান যা বিশটির অধিক গ্রন্থে ও শত শত পৃষ্ঠায় ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে থাকে। তাঁর এই রচনা পদ্ধতি (যাকে বিশ্বকোষ জাতীয় লেখনী-পদ্ধতি বলা যেতে পারে) তার সমস্ত রচনার উল্লেখযোগ্য গুণ, চাই কি তা কুরআন-উক্ত আলোচনার ওপর হোক কিংবা হোক তা বুদ্ধিবৃত্তিক । আর এভাবেই তার গ্রন্থগুলোতে এক জায়গায় এতটা উপকরণ মিলে যে, তার একটি গ্রন্থ অধিকাংশ সময় একটি গ্রন্থাগারের স্থলাভিষিক্তরূপে পরিণত হয় এবং একজন বিদ্যার্থীকে বহু গ্রন্থের ছ্ারস্থ হবার হাত থেকে মুক্তি দেয়।৩ অধিকাংশ সময় এই সব উপকরণ ও মাল-মশলা ও কুরআন-হাদীসের উদ্ধৃতি পেশ করতে আলোচনার প্রান্ত হাত থেকে বেরিয়ে যায় এবং নিবিষ্ট পাঠক তার কথামালা ও উদ্ধৃতির আধিক্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলেন। তীর পক্ষে আলোচনা ১, নমুনা হিসাবে দেখুন - ৯ ০৯৭ ২৫৮৯০৯৪০৮11 ০1৮৮1 ০৮৯5৪। ২. দ্র. তাফসীর সূরা নূর, সূরা ইখলাস প্রড়ৃতি। ৩. উদাহরণস্বরূপ দেখুন -৩৯০০। ৩৯৩ ৩৩০ ৬৬ শুঁপীি। 1৯৯13 ৮। 0৮৯ /-2110001003-0010
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।