তৃতীয় অধ্যায় তার লেখনীর বৈশিষ্ট্য ইবনে তায়মিয়া (র)-র রচনাসমূহ কতকগুলো একক বৈশিষ্ট্য সমুজ্ছবল যা সেই যুগের সাধারণ রচনাসমূহ থেকে তাকে অধিকতর উজ্ভ্বলরূপে প্রতিভাত করে তোলে । এর ফল হল, কয়েক শতাব্দী গুজরে যাবার পরও, বিরাট গুরুতুপূর্ণ জ্ঞান ও মেধাগত বিপ্রব সত্তেও তা অদ্যাবধি নতুন বংশধরদের মন-মস্তিষ্ককে প্রভাবিত করে এবং এরই ফলে এই বুদ্ধিবৃ্তিপ্রিয়তা ও নিত্য-নতুন চাহিদার যুগেও তা নতুনভাবে জনপ্রিয় হয়ে উঠছে। এসব বৈশিষ্ট্যের মধ্যে নিঙ্োক্ত চারটি অধিকতর গুরুতুপূর্ণ £ ১. ইবনে তায়মিয়া (র)-র প্রায় সমস্ত রচনার পাঠকের ওপর এই প্রভাব পড়ে যে, এই গ্রন্থের লেখক শরীয়তের উদ্দেশ্য, লক্ষ্য ও দীন তথা ধর্মের রূহ (আত্মা)-এর রহস্যবিদ। তার হাতে ধর্মের বিভিন্ন দিক ও মূলনীতি এসে ধরা দিয়েছে। এজন্য প্রতিটি আলোচ্য বিষয়ে তার আলোচনা-সমালোচনা নীতিগত, কেন্দ্রানুগ, তৃপ্তিকর ও সান্তবনাদায়ক ও নিশ্চিত বিশ্বাস উৎপাদকও হয়ে থাকে। তিনি খুঁটিনাটি বিষয়ের পরিবর্তে উসূল তথা নীতির ওপর জোর দেন এবং এভাবে আলোচনার সূত্রপাত করেন যে, পাঠক অনুভব করেন, এটাই দীনের মেযাজ, এই হচ্ছে তার রূহ। আর ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এটাই হচ্ছে শরীয়তে মুহাম্মদীর দাবী । তিনি তার সমসাময়িক ও অপরাপর লেখকদের তুলনায় তার শ্রেষ্ঠতু ও প্রাধান্যের গোপন রহস্য শরীয়তের এই লক্ষ্য ও উদ্দেশ্য এবং দীনের রূহ সম্পর্কে অবহিতি ও তার মুখপাত্র হিসাবে সার্থক প্রতিনিধিত্ব যা তার প্রতিটি ছোট-বড় রচনায় পরিফারভাবে দৃষ্টিগোচর হয়, বিশেষত তিনি যখন 'আকাইদ ও গুরুতৃপূর্ণ “ইলমে কালাম সম্পর্কিত ফিকহী মসলা-মাসাইলের ওপর আলোচনা করেন। ২. তার দ্বিতীয় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, তীর গ্রন্থে জীবনের ছবি দেখতে পাওয়া যায়। অনুভূত হয়, এ সব গ্রন্থ কোন শিক্ষায়তনের কোণে কিংবা বিচ্ছিন কোন দ্বীপে লিখিত হয় নি, বরং ঠিক জীবনের ময়দানে ও জনসাধারণের মাঝে //-2110001002-0010
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।