১৪২ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) তীকে তীর সমসাময়িক খ্যাতনামা “আলিম ও জ্ঞানীদের মাঝে বিশিষ্টতা দান করেছিল এবং ইতিহাসের পাতায় তাকে এক অনন্য ও অসাধারণ মর্যাদায় অভিষিক্ত করেছিল তা কেবল তার পান্তিত্যের দ্যুতিতেই ছিল না, বরং ছিল তার চিন্তার দৃঢ়তা, অপূর্ব বিশ্রেষণী শক্তি ও তার মুজতাহিদসুলভ রীতি-পদ্ধতিতে। তিনি সেই সব জ্ঞান-বিজ্ঞান ও শাস্ত্র এবং সেই সমস্ত পুস্তক-পুস্তিকাই পাঠ করেছিলেন যা তার সমসাময়িকেরাও করেছিলেন । এতদৃসন্তেও তিনি তার অধীত জ্ঞান-ভাণ্তার ও পুস্তকাদির ভেতর থেকেই নিজস্ব রাস্তা বের করে নিয়েছেন এবং সত্বরই এক বিশিষ্ট আসন লাভে সক্ষম হয়েছিলেন আরবী ব্যাকরণ তো সবাই পড়েছিলেন এবং সকলেই সীবাওয়ায়হ্্র অন্ধ অনুসরণকেই নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিয়েছিলেন । এক্ষেত্রে তার উক্তিকে অভ্রান্ত ও শেষ কথা মনে করা হত। কিন্তু ইবনে তায়মিয়া (র) তার “আল-কিতাব” (যাকে ব্যাকরণবিদগণ আরবী ব্যাকরণশান্ত্রের এশী গ্রন্থের মর্যাদা দিয়ে থাকেন) সমালোচনার দৃষ্টিতে অধ্যয়ন করেছিলেন । আবু হায়্যান নাহতী যখন সীবাওয়ায়হ-এর বরাত দেন তখন তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, সীবাওয়ায়হ কি নবী ছিলেন (যার সব কথাই আমাদেরকে মানতে হবে)? তার ওপর কি আরবী ব্যাকরণশাস্ত্র নাযিল হয়েছে? তিনি তার “আল-কিতাব” গ্রন্থে আশিটি স্থানে ভূল করেছেন। গ্রীক যুক্তিশান্ত্র ও দর্শনের অধ্যয়নের ক্ষেত্রে তার যুগের অধিকাংশ “আলিম ও ফকীহ সংযত ছিলেন এবং যারাই তা অধ্যয়ন করেছেন তারাই কমবেশি এর দ্বারা প্রভাবিত হয়েছেন। বিস্ময়ের ব্যাপার এই যে, দর্শনশান্ত্রের সবচেয়ে বড় সমালোচক ও মুসলমানদের মধ্যে এর নাড়ি-নক্ষত্র সম্পর্কে যিনি সবচেয়ে বেশী ওয়াকিফহাল, সেই হুজ্জাতু'ল-ইসলাম ইমাম গাযালী (র) তার গ্রন্থে, এমন কি *ইহ্য়াউ'ল- উলৃম'কেও গ্রীক অধিবিদ্যা ও নীতি দর্শনের প্রভাব থেকে পুরোপুরি রক্ষা করতে পারেন নি, বরং দর্শনের এতিহাসিকগণ তার বহু রচনায় গ্রীক দর্শনের ছায়াপাত লক্ষ্য করেচ্ছেন।১ পক্ষান্তরে ইবনে তায়মিয়া (র) খ্রীক-দর্শন ও যুক্তিশান্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের ঝাণ্ডা উঁচিয়েছেন, অথচ কোথাও তীকে এর সঙ্গে সমঝোতা করতে দেখা যায় নি। তিনি “কিতাবু'র-রাদ্দু “আলা'ল-মানতিকিয়্টান” নামক খরন্থে গ্রীক দর্শন ও যুক্তিশান্ত্রের যুক্তিসিদ্ধ সমস্যা ও প্রতিপাদ্য বিষয়গুলোর ওপর সমালোচনার দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছেন। সে সবের ওপর কার্যকর ব্যবচ্ছেদ (অপারেশন) চালিয়ে এর পুরো ব্যবস্থাটাকেই আহত এবং স্থীয় ক্ষুরধার ও শাণিত সমালোচনার তীর বর্ষণ করে তিনি এর গোটা অবয়বকেই ঝাঝরা করে ফেলেন। ফিক্হ ও হাদীসের ক্ষেত্রে আলোচনা ও দৃষ্টি ক্ষেপণের বেশ কিছু কাল আগে ১. বিস্তারিত জানতে চাইলে 5৯. 1510: ৮৫০১৮-০৩ ১১-3। ০৪ 33৯১1 5৯০4৪ ২৩১১১। এবং 3531 255 ড. মুহাম্মদ ইউসুফ মূসাকৃত ॥ //-2110001003-0010
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।