আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) মতই দীড়াতেন। শত্রুকে আক্রমণের পর আক্রমণ চালিয়ে বিপর্যস্ত করে তুলতেন। এমন বেপরোয়াভাবে শক্র সারির ভেতর ঢুকে পড়তেন যে, দেখে মনে হত তীর বুঝি মরণের ভয় নেই!১ কিন্তু এখানে যুদ্ধের ময়দানে তিনি কী বীরতু দেখিয়েছেন কিংবা তৎকালীন শাসক সুলতানদের মুকাবিলায় কিভাবে সত্য উচ্চারণ করেছেন তার বর্ণনা দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। কেননা পেছনের পৃষ্ঠাগুলোতে এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। এখানে আমরা তার সে সব বীরতৃব্যঞ্জক খেদমত তুলে ধরতে চাই যা তিনি মসি যুদ্ধে, জ্ঞানের ময়দানে, গবেষণা ও তাত্তিক বিশ্লেষণে এবং সত্য প্রকাশের ক্ষেত্রে আঞ্জাম দিয়েছেন। বিদগ্ধ জ্ঞানীরা জানেন, অধিকাংশ মসলা-মাসায়েলের ক্ষেত্রে (যে সব মসলা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল) তিনি একক ছিলেন না। সে সব মসলা নিয়ে এর আগেও অনেক আলোচনা হয়েছে এবং বই-পুস্তিকাও লেখা হয়েছে। এছাড়াও তার যুগে আরও কয়েকজন তার সঙ্গে অভিন্ন মত পোষণ করতেন । কিন্তু তিনি যেরূপ নিভীকভাবে, স্পষ্ট ভাষায় ও উদাত্ত কণ্ঠে তার নিজঙ্ব চিন্তা-ভাবনা ও বিশ্লেষণ তুলে ধরেছেন এবং জনসমক্ষে প্রকাশ করেছেন, লেখায় ও বক্তৃতার মাঝ দিয়ে অবলীলায় ব্যক্ত করেছেন, তেমনটি আর কেউ করেন নি। এ ক্ষেত্রে তিনি ছিলেন একক বৈশিষ্ট্যের অধিকারী । নির্ভেজাল তওহীদের বিশ্লেষণে, আল্লাহ ভিন্ন অপর কারোর নিকট সাহায্য ও আশ্রয় প্রার্থনা প্রত্যাখ্যানে, সে যুগে প্রচলিত বিদ'আত ও গর্হিত কর্মের বিরোধিতায়, ওয়াহদাতু'ল-ওজ্দ, হুলূল ও ইন্তিহাদ-এর ন্যায় বিভ্রান্তিমূলক মতবাদের বিরুদ্ধে বাক ও মসি যুদ্ধে, তাসাওউফের দাবীদার ও বি“দআতীদের গোপন প্রতারণার গ্রন্থি উন্মোচনে তিনি যে বীরত্ব ও নির্ভীকতার পরিচয় দিয়েছেন এবং যে সব মসলা ও তাত্তিক বিশ্লেষণকে তিনি সঠিক মনে করতেন, তা সে কালামশান্ত্র সম্পর্কিতই হোক কিংবা ফিকহী মযহাব সম্পর্কিত আলোচনার ক্ষেত্রেই হোক, সে সব দলীল-প্রমাণ সহযোগে এমন জোরালোভাবে পেশ করতেন যে, সে সব প্রমাণ করতে গিয়ে যে সব মুকদ্দমা ও দলীল-প্রমাণ কায়েম করেছেন এবং জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি তার নিজস্ব চিন্তাধারায় ও বিশ্বাসে সুদৃঢ় থেকেছেন, এজন্য যে কষ্ট ভোগ করেছেন তা থেকে কেবল তার বীরত্ব ও দৃঢ়তাই নয়, তার মহান মর্যাদা ও শ্রেষ্ঠত্বেরও প্রমাণ মেলে। ইমাম যাহবী তার জ্ঞান-চর্চা, ধর্মীয় বীরত্ব ও দৃঢ়তার কথা যেরূপ প্রশংসার সঙ্গে পেশ করেছেন নিঙ্লে তার পরিচয় মিলবে £ ১. আল-কাওয়াকিব, ১৬১ পৃ. । /-2110001002-0010

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।