১৩৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্ন তায়মিয়া (র.) জিযয়ার হুকুম খায়বার যুদ্ধের তিন বছর পর তাবৃক যুদ্ধের বছর অবতীর্ণ হয়। তৃতীয়ত, এতে উল্লেখ রয়েছে, য়াহ্দীদেরকে বেগার (বিনা মজুরির শ্রম) খাটানো যাবে না। এটি একটি অবান্তর বিষয় এজন্য যে, য়াহুদী কিংবা অ-য়াহুদী যেই হোক কারও থেকে বেগার শ্রম গ্রহণ রীতিসিদ্ধ ছিল না। হুযুর আকরাম (সা) ও সাহাবা-ই কিরাম এ ধরনের জুলুম ও যবরদস্তি থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। তাঁরা কারো থেকে বেগার শ্রম গ্রহণ করতেন না। এতো অত্যাচারী ও নিপীড়ক বাদশাহদের আবিষ্কার যা আজ পর্যন্ত চলে আসছে। চতুর্থ দলীল হল, জ্ঞানী-গুণী, সিয়ার ও মাগাযীর লেখক, মুহাদ্দিছ, ফকীহ ও মুফাসসিরদের কেউ এ ধরনের কোন দস্তাবিজের উল্লেখ কিংবা আলোচনা করেন নি এবং ইসলামের প্রথম যুগগুলোতেও এ দলীলের অস্তিত্ব প্রকাশ পায়নি। সঙ্গত কারণেই বলা চলে, এ দস্তাবিজ জাল, ভিত্তিহীন ও বানোয়াট এবং এর সপক্ষে সাক্ষ্য-প্রমাণ রয়েছে। শায়খু'ল -ইসলামের উল্লিখিত বিশ্লেষণে য়াহুদীদের সকল জারিজুরি ফাস হয়ে যায় এবং তাদের কৃত্রিমতার সকল মুখোশ খুলে পড়ে ।৯ তার প্রগাঢ় পাণ্ডিত্য ও প্রখর মেধা নিঙ্নোক্ত ঘটনা থেকে আচ করা যাবে। ইবনে তায়মিয়া (র)-র সমসাময়িক শায়খ সালিহ তাজুদ্দীন বর্ণনা করেন ঃ একবার আমি তার দরবারে হাযির হলাম । এক ইয়াহুদী তাকে তকদীর সম্পর্কে কোন মসলা জিজ্ঞেস করেছিল এবং এ সম্পর্কে তার আপত্তি ও প্রশ্ন আট লাইনের পদ্যে লিখে পাঠিয়েছিল। শায়খ (র) অল্প কিছুক্ষণ ভাবলেন, এরপর জওয়াব লিখতে শুরু করলেন। আমরা যারা মজলিসে উপস্থিত ছিলাম মনে করলাম! হয়তো তিনি গদ্যে জওয়াব দিচ্ছেন। কিন্তু তিনি যখন লেখা ছেড়ে উঠলেন এবং আমাদের একজন কাগজ উঠিয়ে যখন দেখতে পেল, উক্ত য়াহুদী যে ছন্দে ও যে তাল-মাত্রায় প্রশ্ন পাঠিয়েছিল, শায়খ রে) সেই একই ছন্দ ও তাল-মাত্রায় ১৪৮টি শ্লোকের পদ্যে তাৎক্ষণিকভাবে জওয়াব দিয়েছেন, তখন আর আমাদের বিস্ময়ের কোন অবধি রইল না! উত্তর-পত্রে তিনি এত বিপুল জ্ঞানের সমাবেশ ঘটিয়েছেন যে, যদি তার ব্যাখ্যা-বিশ্রেষণ করতে যাওয়া হত তাহলে দু'টি বিরাট আকারের গ্রন্থের রূপ নিত।২ ১, যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৩৩৬ পৃ. ৯1152১811 ১৯5 ২54। 4৪০ ভা ২2৯৮৭ নামক অধ্যায়। ২. আল-কাওয়াকিব, ১৫৪ পু. ৷ //-2110001002-0010
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।