আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সম্ঘামী সাধকদের ইতিহাস ১৩৭ চিন্তার জগতে তীর অবস্থান কোথায় এবং এও জানে, তিনি “ইলমী কামালিয়াতে এমন এক স্তরে উপনীত হয়েছেন যে, তীর প্রশংসা করাও কঠিন। গরীব তার বৈঠকে সর্বদাই এ কথা স্বীকার ও প্রকাশ করে থাকে ।১ ইতিহাস তার বিশেষ বিষয় ছিল না এবং ইতিহাসকে তিনি তার আলোচ্য বিষয়ও বানান নি। এতদ্সত্তেও ইমাম যাহবীর মত খ্যাতনামা এতিহাসিক ও সমালোচক বলেন £ - জলনীত লিও ১১113 ড5900 4১৯০৭৩ ইতিহাস ও জীবন-চরিত (সীরাত) সম্পর্কে তার জ্ঞান এক কথায় বিস্ময়কর! ইতিহাস সম্পর্কে তাঁর জ্ঞানের গভীরতা, প্রশস্ত দৃষ্টি ও উপস্থিত বুদ্ধির একটি বিস্ময়কর ঘটনা তারই সুযোগ্য শাগরিদ হাফিজ ইবনে কায়্যিম তদীয় যাদু'ল-মা'আদ নামক গ্রন্থে বিবৃত করেছেন। তিনি বলেন £ একটি মুসলিম দেশে (সম্ভবত সিরিয়া কিংবা ইরাকে) য়াহুদীরা একটি প্রাচীন দস্তাবিজ (লিখিত দলীল) পেশ করে যা দেখতে প্রাচীনকালের লিখিত এবং কাগজও বেশ পুরনো আমলের মত মনে হচ্ছিল। সেখানে লিখিত ছিল, নবী করীম সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লাম খায়বারের য়াহুদীদেরকে জিযয়া প্রদানের হাত থেকে নিফৃতি দিয়েছিলেন । লিখিত দস্তাবিজটির ওপর হযরত আলী (রা), সা'দ ইবনে মু'আয (রা) ও সাহাবায়ে কিরামের অনেকেরই দস্তখত ছিল। কতিপয় অজ্ঞ লোক ইতিহাস ও জীবন-চরিত সম্পর্কে এবং সে যুগের অবস্থাদি সম্পর্কে যাদের দৃষ্টি গভীর ও বিস্তৃত ছিল না, তাদের প্রতারণার শিকারে পরিণত হয় এবং এর যথার্থতা সম্পর্কে তাদের নিশ্চিত বিশ্বাস জন্মে যায়। তারা এর ওপর আমল করতে শুরু করে এবং য়াহ্দীদেরকে জিযয়া প্রদানের হাত থেকে নিষ্কৃতি দেবার সিদ্ধান্ত নেয়। এই দস্তাবিজ শায়খুল ইসলামের [ইবনে তায়মিয়া (র)-র] খেদমতে পেশ করা হলে তিনি একে একেবারেই বিশ্বাসের অযোগ্য ও জাল বলে মত প্রকাশ করেন এবং এর জাল ও বানোয়াট হওয়া সম্পর্কে দশটি দলীল পেশ করেন। সে সবের ভেতর একটি দলীল ছিল, দস্তাবিজের ওপর হযরত সা'দ (রা) ইবনে মু'আয-এর দস্তখত রয়েছে, অথচ খায়বার যুদ্ধের আগেই তিনি ইনতিকাল করেছেন। দ্বিতীয়ত, দস্তাবিজে উল্লেখ রয়েছে, য়াহুদীদেরকে জিযয়া থেকে রেহাই দেওয়া হয়েছে, অথচ তখন পর্যন্ত জিয়ার হুকুমই অবতীর্ণ হয়নি এবং সাহাবা-ই কিরামও এ সম্পর্কে কিছু জানতেন না। ১. আল-কাওয়াকিব, ১৪৬ পৃ //-2110001002-0010

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।