আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় অধ্যায় উল্লেখযোগ্য গুণাবলী ও কামালিয়াত শায়খু'ল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র) তার যুগে ইসলামী জ্ঞান-বিজ্ঞানে যে মুজতাহিদের আসন ও মর্যাদা লাভ করেছিলেন এবং তাফসীর, হাদীস ও ফিক্হশান্ত্রে একই সঙ্গে স্বীয় নেতৃতৃ, গভীর পান্ডিত্য ও অস্বাভাবিক দক্ষতার যে ছাপ রেখেছিলেন তার পেছনে তার অসাধারণ স্থৃতিশক্তি ও মেধার একটি বিরাট ভূমিকা ছিল। আর এটি ছিল তার ওপর আল্লাহ্‌ পারের এক মহা দান ও বিরাট এক অনুগহ। ইবনে তায়মিয়া (র)-র যুগে ইসলামী জ্ঞান-বিজ্ঞান এতটা বিস্তৃতি লাভ করেছিল এবং কুরআন ও হাদীসশান্ত্রের -%৬৪:, এত বিশাল ও বিস্তৃত ভাণ্ডার সংগৃহীত হয়ে গিয়েছিল যে, কোন লোকের পক্ষেই অসাধারণ স্থৃতিশক্তির অধিকারী হওয়া ব্যতিরেকে সে সব জ্ঞান-ভাগ্ার আয়ত্তে আনা যেমন সম্ভব ছিল না, তেমনি বিতর্কিত মাসাইল ও সমস্যার ক্ষেত্রে স্বীয় সমসাময়িক খ্যাতনামা “আলিম ও পণ্ডিত ব্যক্তিদের সামনে মুখ খোলার সাহসও সঞ্চয় করে উঠতে পারত না। একই সাথে কোন মসলার ব্যাপারে পূর্ববর্তী কোন 'আলিমের পেশকৃত সিদ্ধান্তের সঙ্গে মতভেদের অধিকারও থাকত না। কিন্তু আল্লাহ্‌ তাআলা ইবনে তায়মিয়া (র)-কে যে স্মৃতি ও ধারণ শক্তি দান ইমামদের মতভেদ সম্পর্কিত বিষয়শান্ত্, কালামশান্ত্র, ইতিহাস, সীরাত ও আছার, রিজালশান্ত্র, অভিধান ও ব্যাকরণশান্ত্রের যে বিরাট জ্ঞান-ভাগ্তার তখন পর্যন্ত গড়ে উঠেছিল, যত গ্রন্থ ও উৎস-উপকরণ তখন পর্যন্ত বর্তমান ছিল এবং যে পর্যন্ত তার দক্ষতা ও ক্ষমতা ছিল, অধ্যয়ন করেন এবং স্বীয় শক্তিশালী ও বিশ্বস্ত স্বৃতিশক্তির সাহায্যে সে সব নিজ বক্ষে ধারণ করেন। অতঃপর তিনি তার জ্ঞানগত ও লেখক জীবনে সে সব থেকে এভাবে সাহায্য-সহায়তা গ্রহণ করেন যেভাবে একজন যুদ্ধাভিজ্ঞ ধানুকী তার তৃণীরের সাহায্য নিয়ে থাকে । //-2110001002-0010

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।