সংঘ্ামী সাধকদের ইতিহাস ১৩১ জানাযা ও দাফন গোসল প্রদানের পর একটি সালাতে জানাযা দুর্গাভ্যন্তরেই অনুষ্ঠিত হয়। শায়খ মুহাম্মদ তামীম জানাযা পড়ান। জানাযার পর কফিন বাইরে আনা হয়। দুর্গ ও জামি “মসজিদের মধ্যবর্তী সকল রাস্তা ছিল লোকে লোকারণ্য। চার প্রহর বেলা গড়িয়ে যাবার মুহুর্তে জানাযা জামি' মসজিদে (জামি' উমায়্যা) গিয়ে পৌছে। ভীড়ের চাপ এত বেশী ছিল যে, সৈন্যদেরকে কফিন ঘিরে রাখতে হয়। অন্যথায় জানাযার হেফাজত ও ইন্তিজাম করা ছিল সত্যিই কঠিন। লোকের সংখ্যা অনুমান করা ছিল কষ্টকর। জনতার এই ভীড়ে কেউ উচ্চৈঃস্বরে চীৎকার করে বলল ঃ ২3..41 2০81 39০৯9545138 'ইমামু'স-সুন্নাহ্র (সুনাহ্র ইমামের) জানাযা এমত শানেরই হয়ে থাকে।" এতদৃশ্রবণে লোকে কান্নায় ভেঙে পড়ে। বাদ জোহর জানাযা অনুষ্ঠিত হয় । জনতার ভীড় ক্রমেই বাড়ছিল । শেষাবধি পথ-পরান্তর, গলি-খুপচী ও বাজার-ঘাট সর্বত্রই লোক কানায় কানায় ভর্তি হয়ে যায়। চতুর্দিকেই কেবল মাথা আর মাথাই দৃষ্টিগোচর হচ্ছিল। বাজার-ঘাট ছিল বন্ধ । হোটেল-রেন্তোরাও ছিল বন্ধ । খাবার মেলা কষ্টকর ভেবে অনেক লোকই রোযার নিয়ত করে। জানাযা আদায়ের পর পুনরায় কফিন ওঠানো হয়। কফিনবাহী খাটিয়া কাধে বহনের সুযোগ ছিল না। জানাযা হাতে হাতে ও মাথায় মাথায় দ্রুত অগ্রসর হচ্ছিল। চতুর্দিক থেকেই কান্না ও আহাজারির শব্দ ভেসে আসছিল সেই সাথে লোকের মুখে মুখে তাঁর প্রশংসা ফিরছিল এবং তার জন্য দু'আ গুঞ্জরিত হচ্ছিল। ভক্তির আতিশয্যে লোকে তাদের রূমাল ও কাপড় ছুড়ে জানাযার স্পর্শ লাভ করছিল। ভিড়ের চাপে কার জুতা-চপ্পল যে কোথায় ছিটকে পড়ছিল তার কোন ঠিক-ঠিকানা ছিল না! তেমনি দশা ছিল মাথার রুমাল কিংবা পাগড়ীর। জানাযা এক নজর দেখা ও তার অনুগমনের উদ্দেশে লোকে এত বেশী মত্ত হয়ে গিয়েছিল যে, তাদের কারোরই কাপড়-চোপড় কিংবা জুতা-চগ্পলের প্রতি কোন খেয়াল ছিল না। মাথার ওপর দিয়ে জানাযা গড়িয়ে চলছিল । কখনো কিছু দূর অগ্রসর হচ্ছিল, আবার হটে আসছিল, আবার কখনো একেবারেই থেমে যাচ্ছিল। ঘোড়ার বাজার পৌছুলে লোক সংখ্যা সীমা ছাড়িয়ে যায়। এখানে জানাযা রাখা হয়। কনিষ্ঠ ভ্রাতা যয়নুদ্দীন আবদুর রহমান সামনে এগিয়ে জানাযা পড়ান। এরপর আস-সূফীয়া সমাধিভুমিতে ইমামের ভাই শরফুদ্দীন “আবদুল্লাহর পাশেই দাফন করা হয়।৯ ১. সৃফিয়া কবরস্থান বিরাট বড় লেখক ও বুযুর্গদের (যেমন ইব্ন আসাকির, ইবনু'স-সালাহ, ইবনু'ল-আছীর, আবুল হাজ্জাজ আল-মিযযী, হাফিজ 'ইমাদুন্দীন ইব্ন কাহীর প্রমুখ) দাফনগাহ হিসাবে খ্যাত। বর্তমানে এর চিহ্ন খুঁজে পাওয়া দুর! এখন এরই ওপর বড় বড় (অপর পৃষ্ঠায় দেখুন) /-2110001003-0010
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।