আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 2
/ ৩৬৬
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) কারাগারে ইবনে তায়মিয়া (র)-র কর্মব্যস্ততা দীর্ঘকাল পর কারাগার জীবনে শায়খ (র) তৃপ্তির নিঃশ্বাস ফেলতে এবং একাগ্রতারূপ মহাসম্পদ লাভে সক্ষম হন। সম্ভবত এর প্রতি লক্ষ্য করেই তিনি বলেছিলেন, ৪১4৫ ২.০ ১ ৯১১৫ ১৯ «5৪ তিনি এই নির্জন ও নিঃসঙ্গ জীবনের পরিপূর্ণ মর্যাদা দান করেন এবং পরিপূর্ণ আত্মনিমগ্রতা ও গভীর আগ্রহ সহকারে ইবাদত ও তেলাওয়াতে কালামে পাকের ভেতর মশগুল হয়ে পড়েন। এরপর হাতে যা কিছু সময় থাকত তা অধ্যয়ন, গ্রন্থ রচনা ও স্থীয় গ্রন্থের সংশোধন ও পরিমার্জনের কাজে ব্যয় করতেন। আর এটিও ছিল স্বয়ং এক চিরন্তন ইবাদত । এই অবকাশ জীবনে তার সবচে" বড় নেশা ছিল কুরআন পাক তেলাওয়াত। এবারের বন্দী জীবন ছিল দু'বছরের । এই সংক্ষিপ্ত মুদ্দতে তিনি তার ভাই শায়খ যয়নুদ্দীন ইবনে তায়মিয়ার সাথে কুরআন মজীদ ৮০ বার খতম করেন।১ কারাগারে তিনি যা কিছু লিখেছিলেন তার বেশীর ভাগই ছিল তাফসীর সম্পর্কিত। এর কারণও ছিল সম্ভবত তেলাওয়াতের আধিক্য ও কুরআন মজীদ গভীর অভিনিবেশ সহকারে অধ্যয়ন। কতিপয় মসলা বিষয়ে তিনি পুস্তিকা ও উত্তর পত্র লেখেন। বাইরে থেকে যেসব গুরুতৃপূর্ণ ও বিশেষ তত্ত্গত প্রশ্লাদি ও ফিক্হী সংক্রান্ত খুঁটিনাটি বিশ্লেষণ চেয়ে পাঠানো হত তিনি তার জওয়াব দিতেন। সাধারণ দর্স প্রদান ও ওয়া'জ-নসীহত ছাড়া তার আর সব কিছুই রুটিন মাফিক চলছিল, তেলাওয়াতের আধিক্য ও ইবাদতের মাত্র। বৃদ্ধি পেয়েছিল। নতুন বিধিনিষেধ, লেখাপড়ার উপকরণাদি থেকে বঞ্ধিত কারাগারে বসে শায়খ (র) যা কিছুই লিখতেন লোকে তা হাতে হাতে লুফে নিত এবং তা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত পৌছে যেত। অপরাপর যেসব পুস্তক-পুস্তিকা ও মসলা-মাসাইল তিনি জেলখানায় বসে লিখেছিলেন তার ভেতর একটি পুস্তিকা ছিল যিয়ারতের মসলা সম্পর্কিত। এতে তিনি মিসরের আবদুল্লাহ্‌ ইবনু'ল-আখনাঈ নামক মালিকী মযহাবের একজন কাষীকে প্রত্যাখ্যান করেছিলেন।১ এতে তিনি প্রমাণ করেন, উল্লিখিত কাষী খুবই অল্প জ্ঞানের অধিকারী অকাট মূর্খ ছাড়া আর কিছু নন। কাষী সাহেব এর বিরুদ্ধে ১, আল-বিদায়া, ১৩৮ পৃ. ২. 3505531 মিসর থেকে মুদ্রিত //-2110001002-0010

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।